অস্ট্রেলিয়ার টেস্ট দলের অধিনায়ক প্যাট কামিন্স উসমান খাজার আত্মজীবনী ‘সবর’-এ করা বল টেম্পারিং সংক্রান্ত অভিযোগকে পুরোপুরি প্রত্যাখ্যান করেছেন। ২০১৮ সালে কেপটাউন টেস্টে বল টেম্পারিংয়ের জন্য সিরিশ কাগজের ব্যবহারের বিষয়ে পুরো দলের জানা ছিল—খাজার এই দাবিকে কামিন্স ‘শতভাগ ভুল’ এবং ‘পুরোপুরি আজগুবি’ হিসেবে আখ্যা দিয়েছেন। সিডনির ক্রিকেট সেন্ট্রালে আয়োজিত ৬৮ মিনিটের এক সংবাদ সম্মেলনে তিনি এই প্রতিক্রিয়া জানান। ৬৮ মিনিটের প্রশ্নোত্তর পর্বে খাজার দাবি জোরালোভাবে নাকচ করেন এই পেসার।
কামিন্স স্পষ্ট করেন, যদি খাজার কথার অর্থ এমন হয় যে মাঠে সিরিশ কাগজ ব্যবহারের বিষয়টি সবার জানা ছিল, তবে তিনি সম্পূর্ণ ভুল বলছেন। সত্যিটা হলো, বিষয়টি মোটেও তেমন নয়।’।
গত আট বছর ধরে এই বিষয়টি নিয়ে কথা বলার সময় তিনি বরাবরই নিজের অজ্ঞতার কথা জানিয়েছেন।
কামিন্সের মতে, খাজার এমন দাবি শুধুমাত্র ভিত্তিহীন নয়, বরং এটি তার নিজের এবং অন্যান্য সতীর্থের সম্মান নিয়ে এক ধরনের অবহেলা। বিশেষ করে খাজার এই স্বীকারোক্তি কামিন্সকে অবাক করেছে যে, তিনি নিজেই ক্যামেরন ব্যানক্রফটকে সিরিশ কাগজ ব্যবহারের সময় সতর্ক থাকতে বলেছিলেন। সে বলেছে, আমি এবং অন্যরা সিরিশ কাগজ দিয়ে বল বিকৃত করার পরিকল্পনার মূল হোতা ছিলাম। সে এটা করতে পেরেছে, তাতে আমি সত্যিই আনন্দিত।
খাজার আচরণে হতাশা প্রকাশ করে অজি অধিনায়ক বলেন, যে উসমানকে তিনি চেনেন, সে এ ধরনের কাজের সাথে জড়িত থাকতে পারে না। তিনি জানান, বই লেখার অধিকার বা গল্প বলার স্বাধীনতাকে তিনি সম্মান জানান, কিন্তু আট বছর ধরে অস্ট্রেলীয় ক্রিকেটের সংস্কৃতি পুনর্গঠনে কাজ করা এই দলের সদস্য হিসেবে এমন ভিত্তিহীন অভিযোগ করাটা অনাকাঙ্ক্ষিত। বন্ধুদের একে অপরের প্রতি সম্মান রাখা উচিত বলে মনে করেন কামিন্স। উসমান আমার বন্ধু, কিন্তু বন্ধুরা একে অপরের জীবন ও সম্মান নিয়ে এতটা উদাসীন হয় না।
২০১৮ সালের সেই সময়কার মানসিকতা সম্পর্কে কামিন্স স্বীকার করেন যে, তখন দলে জয়ের নেশায় ‘অন্ধকার দিক’ ও বিভাজন ছিল। তবে তিনি জোর দিয়ে বলেন, অবৈধ উপায় অবলম্বন নিয়ে কোনো ‘মাস্টারপ্ল্যান’ বা দলীয় পরিকল্পনা ছিল না। রিভার্স সুইং আদায়ের জন্য বোলাররাও কোনো নির্দেশ দেননি। বিষয়টি কোনো বড় পরিকল্পনার অংশ ছিল না, বরং কিছু ধারাবাহিক পরিস্থিতির মধ্য দিয়ে তা ঘটেছিল বলে তিনি দাবি করেন।
পোর্ট এলিজাবেথ টেস্টে বাউন্ডারি লাইনের পাশে সিরিশ কাগজ ব্যবহারের যে অভিযোগ খাজা তার বইয়ে তুলেছেন, সেটিকে নতুন তথ্য হিসেবে উল্লেখ করেন কামিন্স। তিনি জানান, এটি তাদের অনেকের কাছেই অজানা ছিল। এছাড়া খাজা বইয়ে দাবি করেছেন যে, তিনি ঘটনার দায় সম্মিলিতভাবে নেওয়ার প্রস্তাব দিয়েছিলেন, কিন্তু দুজন খেলোয়াড় তাতে রাজি হননি। এই প্রসঙ্গের জবাবে কামিন্স বলেন, সম্মিলিত দায়বদ্ধতা নিয়ে কোনো আলোচনার কথা তার মনে নেই এবং কারা সেই ঘটনার সঙ্গে জড়িত ছিলেন, সে সম্পর্কে তার কোনো ধারণা নেই। কিন্তু আমরা যা বলি ও করি, তার দায় আমাদেরই নিতে হবে।’। খাজা বই লিখে কত টাকা পাচ্ছেন, অভিযোগ অস্বীকার করে পাল্টা প্রশ্ন কোচের।
তদন্ত পুনরায় শুরু করা প্রসঙ্গে কামিন্স বলেন, এটি ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) বিষয়। তবে বর্তমান সিএ প্রধান নির্বাহী টড গ্রিনবার্গ ইতোমধ্যেই জানিয়েছেন যে, তারা নতুন করে তদন্ত করবেন না। কামিন্স মনে করেন, সেই সময়কার তদন্ত সঠিক পদ্ধতিতেই সম্পন্ন হয়েছিল। দীর্ঘ আট বছর পরও বিষয়টি আলোচনার কেন্দ্রে থাকার পেছনে অনেক জটিল প্রেক্ষাপট রয়েছে বলে তিনি মন্তব্য করেন।
আকাশ নিউজ ডেস্ক 
























