ঢাকা ০৮:৩৫ পূর্বাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

রোহিঙ্গা প্রত্যাবাসনে তুরস্কের সমর্থন অব্যাহত রাখার আহ্বান প্রধানমন্ত্রীর

তুরস্কের আনতালিয়ায় চলমান জলবায়ু পরিবর্তন বিষয়ক জাতিসংঘ সম্মেলন ‘কপ-৩১’-এর প্রাক্কালে দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

স্থানীয় সময় মঙ্গলবার সন্ধ্যায় ম্যাক্স রয়েল হোটেলে অনুষ্ঠিত এই আলোচনায় রোহিঙ্গা সংকট সমাধানের বিষয়টি প্রাধান্য পায়।

বৈঠকে প্রধানমন্ত্রী আন্তর্জাতিক অঙ্গনে রোহিঙ্গা প্রত্যাবাসনের পক্ষে তুরস্কের অবিচল সমর্থন ও সক্রিয় ভূমিকা অব্যাহত রাখার আহ্বান জানান।

তিনি স্পষ্টভাবে উল্লেখ করেন যে, রোহিঙ্গাদের নিরাপদ, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসন নিশ্চিত করতে জাতিসংঘ এবং ইসলামি সহযোগিতা সংস্থা (ওআইসি) ফোরামে তুরস্কের সহায়তা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

বৈঠকে প্রধানমন্ত্রী আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) রোহিঙ্গা মানবিক সংকটের বিষয়ে তুরস্কের সংহতির জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।

পাশাপাশি বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের জন্য মাঠপর্যায়ে মানবিক সহায়তা প্রদানের জন্য তিনি তুরস্কের প্রতি ধন্যবাদ জানান।

প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব হাসান শিপলু বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গত সেপ্টেম্বরে নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সাইডলাইনে তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে হওয়া বৈঠকের ধারাবাহিকতায় এই আলোচনায় দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের অগ্রগতি নিয়ে সন্তোষ প্রকাশ করা হয়েছে। তিনি পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে দুই দেশের সহযোগিতার অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেন।

প্রতিরক্ষা ও বাণিজ্যিক সম্পর্ক জোরদারের বিষয়েও বৈঠকে বিস্তারিত আলোচনা হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশ ও তুরস্কের মধ্যে প্রতিরক্ষা খাতের সহযোগিতাকে আরও বহুমুখী ও গভীর করার ওপর গুরুত্বারোপ করেন। এক্ষেত্রে যৌথ বিনিয়োগের সম্ভাবনার কথাও তিনি উল্লেখ করেন। এছাড়া দুই দেশের মধ্যকার দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধির লক্ষ্যে নিয়মিত আলোচনা ও ঘনিষ্ঠ যোগাযোগের ওপর জোর দেওয়া হয়েছে।

জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে খনিজ সম্পদ খাতে সহযোগিতা সম্প্রসারণে দুই পক্ষ সম্মত হয়েছে। বিশেষ করে নবায়নযোগ্য জ্বালানি খাতে বাংলাদেশে তুরস্কের বিনিয়োগের বিশাল সুযোগ রয়েছে বলে প্রধানমন্ত্রী জানান। তিনি জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব মোকাবিলায় বাংলাদেশের মতো ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য বৈশ্বিক সহযোগিতা আরও জোরদার করার তাগিদ দেন। এছাড়া সফলভাবে কপ-৩১ সম্মেলন আয়োজন করায় তুরস্ককে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী। বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ও প্রতিমন্ত্রী হুমায়ুন কবির উপস্থিত ছিলেন। তিনি জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় আন্তর্জাতিক সম্প্রদায়ের কার্যকর সহযোগিতা ও অংশীদারত্বের প্রয়োজনীয়তা তুলে ধরেন। বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান, প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির উপস্থিত ছিলেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নেতানিয়াহু-পরবর্তী ইসরায়েলে ২৬তম পার্লামেন্টের শপথ গ্রহণ

রোহিঙ্গা প্রত্যাবাসনে তুরস্কের সমর্থন অব্যাহত রাখার আহ্বান প্রধানমন্ত্রীর

আপডেট সময় ০৮:১৯:১০ পূর্বাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬