হার্ভার্ড বিশ্ববিদ্যালয় ২০২৭–২৮ শিক্ষাবর্ষের জন্য তাদের মর্যাদাপূর্ণ ‘লিড’ (LEAD) ফেলোশিপ প্রোগ্রামে আবেদন গ্রহণ শুরু করেছে। Learn, Engage, Advance and Disrupt—এই চার মূলনীতির ওপর ভিত্তি করে সাজানো এই ফেলোশিপটি মূলত বৈশ্বিক স্বাস্থ্য খাতে নারী নেতৃত্বের বিকাশ ও ক্ষমতায়নের লক্ষ্যে পরিচালিত হয়। প্রোগ্রামটির আয়োজক হার্ভার্ড গ্লোবাল হেলথ ইনস্টিটিউট এবং হার্ভার্ড টি এইচ চ্যান স্কুল অব পাবলিক হেলথের গ্লোবাল হেলথ অ্যান্ড পপুলেশন বিভাগ। নিম্ন ও মধ্যম আয়ের দেশগুলোর পেশাজীবীরা মূলত এই ফেলোশিপের জন্য আবেদন করতে পারবেন। ও খাতের প্রার্থীরা আবেদন করতে পারবেন। *সব লিঙ্গপরিচয়ের প্রার্থীর জন্যও আবেদন উন্মুক্ত। *প্রার্থীকে নিজেই আবেদন করতে হবে।
ফেলোশিপের পুরো সময়কাল হবে এক বছরের। এটি ২০২৭ সালের ১ সেপ্টেম্বর শুরু হয়ে ২০২৮ সালের ৩১ আগস্ট শেষ হবে। এই দীর্ঘ সময়ে ১২ মাসের অনলাইন পাঠক্রমের পাশাপাশি ২০২৮ সালের এপ্রিলে যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটসের কেমব্রিজে ছয় সপ্তাহের একটি আবাসিক প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে। প্রশিক্ষণ চলাকালে অংশগ্রহণকারীরা ব্যক্তিগত নেতৃত্ব বিকাশের ওপর বিশেষ দিকনির্দেশনা ও অভিজ্ঞ ব্যক্তিদের পরামর্শ পাওয়ার সুযোগ পাবেন। এছাড়া হার্ভার্ডের শিক্ষকদের পরিচালিত মাস্টারক্লাস ও বিশেষ কোর্সেও অংশ নেওয়া যাবে। এ সময়ে ১২ মাসের অনলাইন পাঠক্রম চলবে। এআই যুগে গণিত শেখা কি জরুরি, বিশেষজ্ঞদের পরামর্শ জেনে নিন।
আগ্রহী প্রার্থীদের আবেদনের জন্য বেশ কিছু যোগ্যতা থাকতে হবে। প্রার্থীকে অবশ্যই সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রিধারী হতে হবে। প্রাতিষ্ঠানিক শিক্ষা শেষ করার পর সংশ্লিষ্ট পেশায় কমপক্ষে ১০ বছরের কাজের অভিজ্ঞতা থাকা আবশ্যক (শিক্ষার্থী অবস্থায় করা কাজ এখানে গণ্য হবে না)। এছাড়া নেতৃত্বের উল্লেখযোগ্য অভিজ্ঞতা এবং ভবিষ্যতে তা আরও বিকাশের সম্ভাবনা থাকতে হবে। আবেদনের ক্ষেত্রে জে-১ ভিসা পাওয়ার যোগ্যতাসম্পন্ন হতে হবে এবং আবাসিক কর্মসূচিতে অংশ নেওয়ার জন্য নিজ প্রতিষ্ঠান থেকে ছুটি নেওয়ার সক্ষমতা থাকতে হবে। ফেলোশিপ চলাকালীন অন্য কোনো পূর্ণকালীন ফেলোশিপে অংশগ্রহণ করা যাবে না। সব লিঙ্গপরিচয়ের প্রার্থীই এই প্রোগ্রামে আবেদনের জন্য উন্মুক্ত। উন্নত ক্যারিয়ার গঠনে যে ১০ বিদেশি ভাষা শিক্ষা এগিয়ে রাখবে আপনাকে।
ফেলোশিপ কর্মসূচিতে নির্বাচিতদের জন্য আকর্ষণীয় সুযোগ-সুবিধা রাখা হয়েছে। এর মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্রে যাতায়াতের বিমানভাড়া, জে-১ ভিসা ফি, কর্মশালা চলাকালীন আবাসন ব্যবস্থা এবং সেখানে অবস্থানকালীন জীবনযাত্রার ব্যয় মেটানোর জন্য নির্ধারিত ভাতা। যে যে সুবিধা আছে ফেলোশিপে— *যুক্তরাষ্ট্রে যাতায়াতের বিমানভাড়া। *কর্মসূচি চলার সময়ে আবাসনের ব্যবস্থা। *জে-১ ভিসা ফি। *যুক্তরাষ্ট্রে অবস্থানের সময় জীবনযাত্রার ব্যয় মেটানোর ভাতা। কোটি টাকার ফেলোশিপ-বৃত্তি নিয়ে যুক্তরাষ্ট্রে পিএইচডির সুযোগ পেলেন আশফাকুর রহমান।
আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে আগ্রহী ও যোগ্য প্রার্থীদের হার্ভার্ড গ্লোবাল হেলথ ইনস্টিটিউটের অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে বিস্তারিত নির্দেশনা দেখে নিতে হবে। সেখানে নির্ধারিত ফরম পূরণের মাধ্যমে প্রয়োজনীয় কাগজপত্রসহ আবেদন জমা দিতে হবে। আবেদনের শেষ সময় আগামী ১৫ নভেম্বর ২০২৬, রাত ১১টা ৫৯ মিনিট (যুক্তরাষ্ট্রের ইস্টার্ন স্ট্যান্ডার্ড টাইম)।
আকাশ নিউজ ডেস্ক 
























