ঢাকা ০৭:৫৩ অপরাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

কাতারের এমএইচএম স্কুলে এইচএসসিতে ৯২.৭৭ শতাংশ সাফল্য

কাতারের মাটিতে শিক্ষার আলো ছড়িয়ে সাফল্যের স্বাক্ষর রেখেছে কাতারস্থ বাংলাদেশ এমএইচএম স্কুল অ্যান্ড কলেজ। ২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় প্রতিষ্ঠানটি ৯২.৭৭ শতাংশ পাসের হার অর্জন করেছে। এ ফলাফলে উচ্ছ্বাস ও সন্তোষ জানিয়েছেন প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদ, অধ্যক্ষ, শিক্ষক, কর্মকর্তা এবং অভিভাবকরা। প্রবাসের সীমাবদ্ধতার মধ্যেও শিক্ষার্থীদের এই অর্জন বেশ আশাব্যঞ্জক বলে মনে করা হচ্ছে।

প্রতিষ্ঠানটির প্রাপ্ত তথ্য অনুযায়ী, বিজ্ঞান বিভাগে মোট ৩৯ জন পরীক্ষার্থীর মধ্যে ৩৭ জন উত্তীর্ণ হয়েছে। এই বিভাগে পাসের হার ৯৫ শতাংশ। এর মধ্যে চারজন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। এছাড়া ১৭ জন শিক্ষার্থী জিপিএ-৪ বা তার চেয়ে বেশি এবং ১৬ জন জিপিএ-৩-এর বেশি পেয়েছে। বিজ্ঞান বিভাগে জিপিএ-৫ অর্জনকারী শিক্ষার্থীরা হলো মুহাম্মদ ওয়াদিস সাবা চৌধুরী, ইয়াছিন আরাফাত রাফিও, তাসনিমুল হাসান রাকিন ও মোঃ তামিম উল্লাহ।

ব্যবসায় শিক্ষা বিভাগের ফলাফলও বেশ সন্তোষজনক। এ বিভাগে মোট ২১ জন পরীক্ষার্থীর মধ্যে ১৯ জন শিক্ষার্থী সফলভাবে উত্তীর্ণ হয়েছে, যার ফলে পাসের হার দাঁড়িয়েছে ৯১ শতাংশ। করোনাকালীন সময়ের পর এবারই প্রথম পূর্ণাঙ্গ সিলেবাসে পরীক্ষা অনুষ্ঠিত হওয়ায় শিক্ষার্থীদের প্রস্তুতি ও অধ্যবসায় এই ফলাফলে বড় ভূমিকা রেখেছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।

শিক্ষার্থীদের এ সাফল্যের বিষয়ে প্রতিষ্ঠানটির অধ্যক্ষ মোহাম্মদ হোসাইন আহমদ বলেন, কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোঃ হযরত আলী খান এবং পরিচালনা পর্ষদের সঠিক দিকনির্দেশনা ও সার্বিক সহযোগিতা এ অর্জনকে সম্ভব করেছে। এছাড়াও কলেজ প্রশাসনের আন্তরিক প্রচেষ্টা, অভিজ্ঞ শিক্ষকদের নিবিড় তত্ত্বাবধান এবং অভিভাবকদের নিরলস সহযোগিতা ও শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনা সাফল্যের মূল ভিত্তি হিসেবে কাজ করেছে।

তিনি এই ফলাফলের সাথে জড়িত সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতে বাংলাদেশ এমএইচএম স্কুল অ্যান্ড কলেজকে কাতারের অন্যতম শ্রেষ্ঠ শিক্ষাপ্রতিষ্ঠানে পরিণত করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মের ভবিষ্যৎ নির্মাণ এবং নিজস্ব সংস্কৃতির শিকড় ধরে রাখার ক্ষেত্রেও এই স্কুলের শিক্ষা কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। সংশ্লিষ্টদের প্রত্যাশা, মানসম্মত শিক্ষার এই ধারাবাহিকতা বজায় থাকলে আগামীতে শিক্ষার্থীরা আরও ভালো ফলাফল অর্জনের মাধ্যমে বিদেশের মাটিতে বাংলাদেশের সম্মান সমুন্নত রাখবে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সিরাজগঞ্জে মাদকসহ গ্রেপ্তার ১, ঢাকায় ধরা পড়লেন সাজাপ্রাপ্ত অভিযোগে জড়িত ব্যক্তি

কাতারের এমএইচএম স্কুলে এইচএসসিতে ৯২.৭৭ শতাংশ সাফল্য

আপডেট সময় ০৫:২৩:৪৩ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬