ঢাকা ১০:০৫ পূর্বাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্মরণকালের সেরা দুর্গাপূজা উপহার দিলেন দেশনায়ক  তারেক রহমান ঢাকার বাস টার্মিনাল ও অটোরিকশা নিয়ে প্রধানমন্ত্রীর কাছে সোহেল গরিবের বিচার, ধনীর বিচার এক করতে হবে —এটাই তারেক রহমানের নতুন বাংলাদেশ আইএইচএফ নেশনস ট্রফিতে ভারতের কাছে হেরে রানার্সআপ বাংলাদেশ কাতার, তুরস্ক, পাকিস্তান ও ইন্দোনেশিয়ার ঐতিহাসিক বদর প্রতিরক্ষা চুক্তি দ্বিগুণ যাত্রী সামলাতে হিমশিম দেশের বিমানবন্দরগুলো মক্কা প্রতিরক্ষা চুক্তির মূল দলিল পেশ করলো তুরস্ক সাইবার আইনে মতপ্রকাশ ও গণমাধ্যমের স্বাধীনতা হুমকিতে ফাঁসের ঘটনায় বিএআরসির সহকারী পরিচালক আটক: যুব উন্নয়নের ৪৫তম বিসিএসে গেজেট থেকে বাদ: অনিশ্চিত জীবনে ৫৬ মেধাবী

যশোরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩, আহত ২

যশোর-বেনাপোল মহাসড়কের নতুনহাট এলাকায় দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন। শুক্রবার (২৩ অক্টোবর) দিবাগত রাতে যশোর সদর উপজেলার ওই স্থানে ঘটা এই মর্মান্তিক দুর্ঘটনায় আরও দুজন আহত হয়েছেন। নিহতদের মধ্যে দুজনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। তারা হলেন—যশোর সদর উপজেলার মণ্ডলগাতী গ্রামের শামিম হোসেনের ছেলে সিয়াম হোসেন এবং শহরের শংকরপুর এলাকার বাসিন্দা আরিফুল ইসলাম জয়। তবে দুর্ঘটনায় প্রাণ হারানো অপর এক ব্যক্তির নাম-ঠিকানা এখনো পাওয়া যায়নি।

দুর্ঘটনায় আহত দুজন হলেন মণ্ডলগাতী এলাকার আব্দুল কাদেরের ছেলে ওমর ফারুক এবং রুহুল আমিনের ছেলে রাকিব হাসান রিফাত। স্থানীয়রা আশঙ্কাজনক অবস্থায় তাদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে সেখানে তাদের চিকিৎসা চলছে। স্থানীয় সূত্রের বরাতে জানা যায়, সিয়াম হোসেন, ওমর ফারুক ও রাকিব হাসান রিফাত এক মোটরসাইকেলে করে মণ্ডলগাতী এলাকা থেকে বেনাপোলের উদ্দেশ্যে রওনা হন।

তাদের বহনকারী যানটি নতুনহাট এলাকায় পৌঁছালে বিপরীত দিক অর্থাৎ বেনাপোল থেকে আসা অপর একটি মোটরসাইকেলের সঙ্গে সামনাসামনি সজোরে সংঘর্ষ হয়। তীব্র ধাক্কায় ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু ঘটে। প্রাথমিক তথ্য অনুযায়ী, নিহত সিয়াম এক মোটরসাইকেলের আরোহী ছিলেন এবং অপর নিহত দুজন ছিলেন বিপরীত দিক থেকে আসা বাইকটির আরোহী।

দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) কবির হোসেন জানান, দুর্ঘটনাস্থল থেকে আরিফুল ইসলাম জয়ের জাতীয় পরিচয়পত্র উদ্ধার করা হয়েছে এবং তার পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হচ্ছে। পুলিশ দুর্ঘটনাস্থল পরিদর্শনের পাশাপাশি ঘটনার বিশদ তদন্ত ও প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণে কাজ করছে বলে জানান তিনি। পুলিশের একাধিক টিম মাঠে রয়েছে।

আপলোডকারীর তথ্য

যশোরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩, আহত ২

আপডেট সময় ০৮:০৪:৩২ পূর্বাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬