মঙ্গলবার (২০ অক্টোবর) ভোর সাড়ে ৪টার দিকে নাটোর-পাবনা মহাসড়কে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটেছে। একটি বাসের সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই ৯ জন প্রাণ হারিয়েছেন। এ ঘটনায় আরও ১৫ জন যাত্রী আহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি। ভয়াবহ এই দুর্ঘটনায় অন্তত ৯ জন নিহত হয়েছেন। নাটোরের বড়াইগ্রাম উপজেলায় বাসের সঙ্গে ট্রাকের সংঘর্ষের ঘটনা ঘটেছে।
বনপাড়া হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মো. আলমগীর হোসেন জানিয়েছেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নয়জনের মরদেহ উদ্ধার করে নাটোর সদর হাসপাতালের মর্গে পাঠায়। আহত ব্যক্তিদের উদ্ধার করে স্থানীয় বিভিন্ন ক্লিনিক, নাটোর সদর হাসপাতাল এবং রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। এদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
আকাশ নিউজ ডেস্ক 






















