ঢাকা ০৫:৩০ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজধানীতে জুলাই স্মৃতিস্তম্ভ ও আধুনিক ওসমানী উদ্যান উদ্বোধন করলেন শেরেবাংলা নগরে সরছে সচিবালয়, অনুমোদন দিল মন্ত্রিসভা দেশ গড়ার কাজে শিক্ষার্থীদের সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

গাজায় ধ্বংসস্তূপ থেকে ৭৫ ফিলিস্তিনির উদ্ধার, গণজানাজা সম্পন্ন

গাজা সিটির দারাজ এলাকায় ধ্বংসস্তূপের ভেতর দীর্ঘসময় চাপা পড়ে থাকা ৭৫ জন ফিলিস্তিনির মরদেহ উদ্ধার করা হয়েছে। রোববার এসব নিহতের প্রতি শেষ শ্রদ্ধা জানিয়ে একসঙ্গে জানাজা অনুষ্ঠিত হয় এবং পরে তাদের দাফন সম্পন্ন করা হয়। দখলদার ইসরায়েলি বাহিনীর হামলায় ভবন ধসে পড়ার পর এসব মানুষ প্রাণ হারান। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করা ৭৫ ফিলিস্তিনিকে শেষ বিদায় জানানো হয়েছে রোববার। কিন্তু দীর্ঘদিন ধরে তারা সেগুলোর ভেতর পড়ে ছিলেন।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া এই দীর্ঘস্থায়ী সংঘাতে এখন পর্যন্ত মোট ৭৪ হাজার ৪৬৯ জন নিহত এবং এক লাখ ৭৫ হাজার ৪৯২ জন আহত হয়েছেন। গাজার সিভিল ডিফেন্সের কর্মকর্তারা জানিয়েছেন, মন্ত্রণালয়ের এই সরকারি পরিসংখ্যানের বাইরেও ধ্বংসস্তূপের নিচে এখনও প্রায় আট হাজার ফিলিস্তিনির মরদেহ চাপা পড়ে থাকার আশঙ্কা রয়েছে। ২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় গণহত্যা শুরু করে দখলদাররা।

পরিস্থিতি পর্যালোচনায় দেখা গেছে, প্রকৃত নিহতের সংখ্যা সরকারি হিসাবের তুলনায় অনেক বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে। নিয়মিত অভিযানের অংশ হিসেবে উদ্ধার তৎপরতা চললেও ভারী সরঞ্জামের অভাব এবং ধ্বংসযজ্ঞের বিশালতায় নিখোঁজ ব্যক্তিদের উদ্ধার কাজ অত্যন্ত চ্যালেঞ্জিং হয়ে পড়েছে।

আপলোডকারীর তথ্য

গাজায় ধ্বংসস্তূপ থেকে ৭৫ ফিলিস্তিনির উদ্ধার, গণজানাজা সম্পন্ন

আপডেট সময় ০৩:৫১:৫৪ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬