ঢাকা ০৫:০৭ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি

অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রধানমন্ত্রী তারেক রহমানের আগামী দুই মাসে তিনটি গুরুত্বপূর্ণ রাষ্ট্র সফরের প্রস্তুতি নেওয়া হচ্ছে। অক্টোবর ও নভেম্বরের এই সফরের সময়সূচিতে জাপান ও সৌদি আরবে দ্বিপক্ষীয় সফরের পাশাপাশি তুরস্কের জলবায়ু সম্মেলনে অংশগ্রহণের বিষয়টি অন্তর্ভুক্ত রয়েছে। টোকিও, রিয়াদ ও আঙ্কারায় থাকা বাংলাদেশের কূটনৈতিক সূত্রগুলো এই তথ্য নিশ্চিত করেছে।

সফরের সময়সূচি ও পরিকল্পনা

  • জাপান সফর: অক্টোবরের শেষ সপ্তাহে তিন থেকে চার দিনের রাষ্ট্রীয় সফরে টোকিও যাওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।
  • তুরস্ক সফর: আগামী ১০ থেকে ১২ নভেম্বর আনাতোলিয়ায় অনুষ্ঠিতব্য জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ৩১-এর শীর্ষ নেতাদের বৈঠকে যোগ দেবেন তিনি।
  • সৌদি আরব সফর: নভেম্বরের দ্বিতীয় অর্ধে সৌদি যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমানের আমন্ত্রণে রিয়াদ সফরে যাবেন তিনি।

জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির আমন্ত্রণে অনুষ্ঠিতব্য এই সফর দুই দেশের মধ্যকার বিদ্যমান কৌশলগত অংশীদারত্বকে আরও শক্তিশালী করবে বলে আশা করা হচ্ছে। এর আগে ২০২৫ সালের মে মাসে তৎকালীন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস টোকিও সফর করেন। ওই সফরে বিনিয়োগ, জ্বালানি ও প্রযুক্তিসহ সাতটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছিল। এবারের সফরে বিনিয়োগ সম্প্রসারণ, জনশক্তি রপ্তানির অগ্রগতি পর্যালোচনা এবং ব্যবসায়িক সম্মেলন আয়োজন অগ্রাধিকার পেতে পারে। এছাড়া ‘বে অব বেঙ্গল’ উদ্যোগের আওতায় অবকাঠামো উন্নয়ন ও জাপানি শিল্পায়নে সহযোগিতার বিষয়টিও গুরুত্ব পাবে। সফরে দুই দেশ নিজেদের কৌশলগত অংশীদারত্বও পুনর্নিশ্চিত করেছিল। তখন জাপান জানিয়েছিল, ‘বে অব বেঙ্গল’ উদ্যোগের আওতায় বাংলাদেশে অবকাঠামো উন্নয়নসহ জাপানি শিল্পপ্রতিষ্ঠানের বিনিয়োগ সম্প্রসারণে তারা সহযোগিতা জোরদার করবে। প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফরে দুই দেশের ভবিষ্যৎ সহযোগিতায় নতুন সম্ভাবনা: মাহ্দী আমিন।

তুরস্কের আনাতোলিয়ায় ৯ থেকে ২০ নভেম্বর কপ৩১ সম্মেলন অনুষ্ঠিত হবে, যার মধ্যে ১১ ও ১২ নভেম্বর বিশ্ব নেতাদের অংশগ্রহণে মূল সভা নির্ধারিত হয়েছে। কূটনৈতিক বিশ্লেষকদের মতে, সম্মেলনের তৃতীয় ও চতুর্থ দিনে নেতাদের আলোচনার আয়োজন একটি বিশেষ কৌশল হতে পারে। জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা বাংলাদেশের জন্য এই সম্মেলন অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেখানে প্যারিস চুক্তির পর ঘোষিত লক্ষ্যগুলোর বাস্তবায়ন ও ক্ষতিপূরণ তহবিল নিয়ে আলোচনা প্রধান্য পাবে। বরং প্রশ্ন, আগে ঘোষিত লক্ষ্য কীভাবে বাস্তবায়িত হবে, জলবায়ু অর্থায়নসহ ক্ষতিপূরণ তহবিল কতটা কার্যকর হবে।

সৌদি আরবের সঙ্গে সম্পর্কের নতুন মাত্রা যোগ করার লক্ষ্য নিয়ে রিয়াদ সফরটি পরিকল্পিত হয়েছে। সম্প্রতি সৌদি উপপররাষ্ট্রমন্ত্রী ওয়ালিদ এল-খেরেজি ঢাকা সফরে এসে মৎস্য, জ্বালানি, তথ্যপ্রযুক্তি এবং কৃত্রিম বুদ্ধিমত্তার মতো খাতে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছিলেন। সৌদি আরবে বর্তমানে ২৮ লাখেরও বেশি বাংলাদেশি শ্রমিক কর্মরত রয়েছে, যা দেশটির শ্রমবাজারে বাংলাদেশের অবস্থানকে শক্তিশালী করেছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের আসন্ন রিয়াদ সফরে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার, বিনিয়োগ চুক্তি ও জ্বালানি আমদানির পাশাপাশি রোহিঙ্গা সংকটে সৌদি আরবের সমর্থন বজায় রাখার বিষয়ে আলোচনা হতে পারে। পাঁচ বছরে জাপানে এক লাখ বাংলাদেশি দক্ষ কর্মী পাঠানোর লক্ষ্য ঠিক করা হয়ছিল।

ঢাকার কূটনৈতিক সূত্রগুলো জানিয়েছে, প্রতিটি সফরের প্রাথমিক প্রস্তুতি শুরু হয়েছে এবং সংশ্লিষ্ট দেশগুলোর ঊর্ধ্বতন কর্মকর্তাদের মধ্যে প্রয়োজনীয় যোগাযোগ বজায় রাখা হচ্ছে। সংশ্লিষ্ট দেশগুলোর সঙ্গে জ্যেষ্ঠ কর্মকর্তা পর্যায়ে যোগাযোগ চলছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা: ১৩ জনের বিরুদ্ধে মামলা

অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আপডেট সময় ০৩:৩৪:০৩ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬