ঢাকা ১০:০৪ অপরাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

নাইজেরিয়ায় রানওয়ে থেকে ছিটকে পড়ল বিমান, অলৌকিকভাবে বাঁচলেন ৬৮ যাত্রী

আকাশ আন্তর্জাতিক ডেস্ক :

নাইজেরিয়ার এডো অঙ্গরাজ্যের বেনিন সিটি বিমানবন্দরে এনুগু এয়ারের একটি যাত্রীবাহী বিমান জরুরি অবতরণ করেছে। অবতরণের সময় বিমানটি রানওয়ে ছিটকে পাশের ঘাসে গিয়ে থেমে যায়। তবে বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে। বিমানে থাকা ৬৮ যাত্রী ও ক্রু সদস্য অলৌকিকভাবে প্রাণে রক্ষা পান।

বৃহস্পতিবার (২৩ জুলাই) স্থানীয় সময় বিকাল ৩টা ১০ মিনিটের দিকে ঘটে যাওয়া এ ঘটনায় বিমানে থাকা ৬৮ জন যাত্রী ও ক্রু সদস্য (৬৩ যাত্রী এবং পাঁচ ক্রু) নিরাপদে উদ্ধার হন। তাৎক্ষণিকভাবে কোনো প্রাণহানি বা আহতের খবর পাওয়া যায়নি।

দুর্ঘটনার পর বিমানবন্দরের জরুরি উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যাত্রীদের নিরাপদে সরিয়ে নেয়। এনুগু এয়ার কর্তৃপক্ষ জানিয়েছে, সবাই নিরাপদ রয়েছেন।

বিমানটি কেন রানওয়ে ছিটকে পড়ল, তা জানতে নাইজেরিয়ার সংশ্লিষ্ট বিমান চলাচল কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে। তদন্ত শেষ হলে দুর্ঘটনার প্রকৃত কারণ জানা যাবে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

নাইজেরিয়ায় রানওয়ে থেকে ছিটকে পড়ল বিমান, অলৌকিকভাবে বাঁচলেন ৬৮ যাত্রী

আপডেট সময় ১১:৫৫:২৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬