ঢাকা ০৫:০৫ অপরাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে লক্ষ্য করে গুলি

আকাশ জাতীয় ডেস্ক: 

রাজধানীর মিরপুর থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম সিজুকে (৪০) লক্ষ্য করে গুলি করেছে দুর্বৃত্তরা। এতে তিনি গুরুতর আহত হয়েছেন।

রাত ৯টার দিকে মিরপুর-১০ নম্বরের সেনপাড়া পর্বতা এলাকায় নিজ বাসার সামনে এ হামলার ঘটনা ঘটে। হামলার পর স্থানীয় জনতার ধাওয়ায় অস্ত্রসহ একজনকে আটক করে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। এ ঘটনায় জড়িত অপর হামলাকারীকে আটকে অভিযান চালাচ্ছে পুলিশ।

স্বজন ও পুলিশ সূত্রে জানা যায়, সেনপাড়া পর্বতা এলাকায় সাইফুল ইসলাম সিজুর নিজস্ব বাসা। তিনি মিরপুর থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়কের দায়িত্ব পালনের পাশাপাশি ওই বাসার দ্বিতীয় তলায় ‘এসটি’ নামে একটি ইন্টারনেট (নেট) ব্যবসা পরিচালনা করেন। মঙ্গলবার রাতে তিনি বাসার সামনে দাঁড়িয়ে থাকা অবস্থায় হঠাৎ তিন থেকে চারজনের একটি দল তাকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছোড়ে। হামলাকারীদের ছোড়া গুলি তার দুই পা ও কোমরে বিদ্ধ হলে তিনি রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন।

গুলির শব্দ শুনে স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। তারা গুরুতর আহত সাইফুল ইসলামকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। একই সময় পালিয়ে যাওয়ার চেষ্টা করলে শান্ত ভূঁইয়া (২৪) নামে এক যুবককে একটি আগ্নেয়াস্ত্রসহ হাতেনাতে আটক করেন স্থানীয়রা। পরে তাকে মিরপুর থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়।

আহতের শ্যালক সাইদুল ইসলাম জানান, কী কারণে তার দুলাভাইয়ের ওপর এমন হামলা চালানো হয়েছে, সে বিষয়ে পরিবার নিশ্চিতভাবে কিছু বলতে পারছে না। হামলার পেছনের কারণ সম্পর্কে তাদের কাছে কোনো সুনির্দিষ্ট তথ্য নেই।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, গুলিবিদ্ধ সাইফুল ইসলামের দুই পা ও কোমরে গুলির আঘাত রয়েছে। তাকে হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে। ঘটনার বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।

এদিকে মিরপুর থানা পুলিশ জানিয়েছে, আটক শান্ত ভূঁইয়াকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং হামলার নেপথ্যের কারণ উদঘাটনে তদন্ত শুরু হয়েছে।

মিরপুর থানার ওসি হাফিজুর রহমান গুলির ঘটনা ও একজনকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, প্রাথমিক তদন্তে পূর্বের বিরোধের জেরে হামলার ঘটনা ঘটে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। হামলায় দুজন সরাসরি অংশ নিয়েছিল বলে তথ্য পাওয়া গেছে। তাদের মধ্যে একজনকে আটক করা হলেও অপরজন এখনও পলাতক এবং তাকে আটকে অভিযান চলছে।

ওসি আরও জানান, গুলিবিদ্ধ সাইফুল ইসলামের শরীরে বুধবার অস্ত্রোপচার করা হবে। বর্তমানে তার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। ঘটনার প্রকৃত কারণ উদঘাটন এবং পলাতক হামলাকারীকে আইনের আওতায় আনতে তদন্ত অব্যাহত রয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইউরোপের শেনজেন এলাকায় ভিসামুক্ত ভ্রমণের পথে উপসাগরীয় পাঁচ দেশ

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে লক্ষ্য করে গুলি

আপডেট সময় ১১:৪৫:১৬ অপরাহ্ন, বুধবার, ৮ জুলাই ২০২৬