ঢাকা ০৭:১১ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার

নর্থ ক্যারলিনার স্টেট সিনেটর হলেন আরেক বাংলাদেশি বংশোদ্ভূত আমেরিকান

আকাশ জাতীয় ডেস্ক: 

যুক্তরাষ্ট্রের রাজনীতি ও প্রশাসনের উচ্চপর্যায়ে আরও এক বাংলাদেশি বংশোদ্ভূতের নাম যুক্ত হলো। বাংলাদেশি বংশোদ্ভূত আমেরিকান আইনজীবী হাসিব ফাতমী (৩৮) নর্থ ক্যারোলাইনা অঙ্গরাজ্যের সিনেট ডিস্ট্রিক্ট-১৮-এর স্টেট সিনেটর হিসেবে মনোনয়ন পেয়েছেন।

গত ২১ মে সিনেটর টেরেস ইভারিট পদত্যাগ করায় অঙ্গরাজ্যের ডেমোক্র্যাটিক পার্টির নীতিনির্ধারকরা তাকে চলতি বছরের ডিসেম্বর পর্যন্ত অন্তর্বর্তীকালীন সিনেটর হিসেবে মনোনীত করেন। সম্প্রতি তিনি শপথ গ্রহণ করেছেন।

এর আগে হাসিব ফাতমী নর্থ ক্যারোলাইনার ওয়েক ফরেস্ট টাউনের কমিশনার হিসেবে নির্বাচিত হন। আগামী ৩ নভেম্বর অনুষ্ঠেয় নির্বাচনে তিনি একই আসনে স্টেট সিনেটর পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, নির্বাচনের আগে অন্তর্বর্তীকালীন সিনেটর হিসেবে দায়িত্ব পাওয়ায় তার বিজয়ের সম্ভাবনা আরও জোরালো হয়েছে।

মনোনয়ন পাওয়ার পর এক নির্বাচনী সমাবেশে হাসিব ফাতমী বলেন, “মাত্র কয়েক মাস আগে আমি ওয়েক ফরেস্ট টাউন কমিশনার হিসেবে নির্বাচিত হয়েছি। দায়িত্ব পালনের মাধ্যমে এলাকাবাসী ও অঙ্গরাজ্যের রাজনৈতিক নেতৃত্বের আস্থা অর্জন করতে পেরেছি। এই মনোনয়ন সেই আস্থারই প্রতিফলন। আমি এলাকার মানুষের কল্যাণে আরও আন্তরিকভাবে কাজ করতে চাই।”

তিনি আশা প্রকাশ করেন, আগামী নভেম্বরের নির্বাচনে নর্থ ক্যারোলাইনার রাজধানী র‌্যালি সিটিসহ সংশ্লিষ্ট এলাকার ভোটাররা তাকে পূর্ণ মেয়াদের জন্য নির্বাচিত করবেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পরিবার পরিকল্পনা: বাংলাদেশের সাফল্য ও আগামীর চ্যালেঞ্জ

নর্থ ক্যারলিনার স্টেট সিনেটর হলেন আরেক বাংলাদেশি বংশোদ্ভূত আমেরিকান

আপডেট সময় ০৯:৩০:২২ অপরাহ্ন, সোমবার, ৮ জুন ২০২৬