ঢাকা ১২:৫১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

বিধবাকে ধর্ষণের অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে

অাকাশ জাতীয় ডেস্ক:

সিরাজগঞ্জের রায়গঞ্জে এক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানসহ তিনজনের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনে আদালতে মামলা করেছেন এক বিধবা। সোনাখাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের বিরুদ্ধে রোববার জেলা নারী ও শিশু নির্যাতন দমন আদালতে একই ইউনিয়নের বাসিন্দা ওই নারী মামলাটি করেন বলে তার আইনজীবী শাহ আলম ডেভিড জানান।

মামলার আসামিরা হলেন, সোনাখাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু হেনা মোস্তফা কামাল রিপন, মকবুল হোসেন ও ফরিদুল ইসলাম নামে স্থানীয় দুই যুবক। আইনজীবী ডেভিড বলেন, আদালত মামলাটি গ্রহণ করে আদেশের অপেক্ষায় রেখেছে।

তবে ধর্ষণের অভিযোগ অস্বীকার করেছেন চেয়ারম্যান আবু হেনা। মামলার নথি থেকে জানা যায়, স্বামী মারা যাওয়ার কারণে ৩০ বয়সী ওই নারী দীর্ঘদিন ধরে সিরাজগঞ্জ-পাবনা সংরক্ষিত আসনের সংসদ সদস্যের বাড়িতে গৃহকর্মীর কাজ করেন।

“কিছুদিন আগে বিধবার সঙ্গে তার প্রতিবেশী ফরিদুলের প্রেমের সর্ম্পক হয়। এ সুযোগে ফরিদুল তার কাছ থেকে ৪০ হাজার টাকা ধার নেয়। সেই টাকা ফেরত দেওয়ার কথা বলে গত ২৯ সেপ্টেম্বর ফরিদুল বিধবাকে তার বাড়িতে ডেকে নেন। সেখানে আগে থেকে উপস্থিত ইউপি চেয়ারম্যান আবু হেনা, তার সহযোগী মকবুল ও ফরিদুল তাকে ধর্ষণ করে।”

এ নিয়ে আওয়ামী লীগ নেতা আবু হেনা বলেন, “আমি ষড়যন্ত্রের শিকার। আমার রাজনৈতিক প্রতিপক্ষ তাকে দিয়ে এসব করাচ্ছেন।”

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

বিধবাকে ধর্ষণের অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে

আপডেট সময় ০১:৩২:৩৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ অক্টোবর ২০১৭