ঢাকা ১২:১০ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

স্বামীকে গলা কেটে হত্যাচেষ্টার পর স্ত্রীর ‘আত্মহত্যার’ চেষ্টা

আকাশ জাতীয় ডেস্ক: 

লালমনিরহাট পৌরসভার বাবুপাড়া এলাকায় ঘুমন্ত স্বামীকে গলা কেটে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে স্ত্রীর বিরুদ্ধে। স্বামীকে আঘাতের পর নিজের শরীরেও ধারাল ছুরি দিয়ে আঘাত করেন উম্মে জান্নাত সাথী নামের ওই গৃহবধূ।

বুধবার সকালের দিকে এ ঘটনার পর সাথীকে আটক করে সদর হাসপাতালে ভর্তি করেছে পুলিশ। অপরদিকে তার স্বামী এহসানুল হক হৃদয়কে গুরুতর আহত অবস্থায় পাঠানো হয়েছে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে।

পারিবারিক কলহের জেরে এ ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ ও স্থানীয়রা। হৃদয় শহরের গাউসিয়া মসজিদের ইমাম এরশাদ উল্লাহর ছেলে ও তার স্ত্রী জেলার আদিতমারীর রুহুল কুদ্দুসের মেয়ে।

হৃদয় পরকীয়ায় জড়িত- এমন সন্দেহে স্ত্রীর সঙ্গে দীর্ঘদিন ধরে কলহ চলছিল।

পুলিশ ও স্থানীয়রা জানান, ফেসবুকে পরিচয় ও প্রেমের সূত্র ধরে ২০২৫ সালে জুলাই মাসে হৃদয় ও সাথীর বিয়ে হয়। তবে বিয়ের পর থেকেই বিভিন্ন বিষয়ে একে অপরকে তারা সন্দেহ করত। এরই জেরে কয়েক দিন আগে সাথী রাগ করে বাবার বাড়িতে চলে যান। তবে গত মঙ্গলবার আবারও স্বামীর বাড়িতে ফিরে আসেন। এ অবস্থায় বুধবার সকালে শোবার ঘরে চিৎকার শুনে বাড়ির লোকজন এগিয়ে এসে হৃদয়কে গলার একপাশে কাটা ও রক্তাক্ত অবস্থায় বিছানায় পড়ে থাকতে দেখেন। পাশাপাশি তার স্ত্রীর গলাতেও আঘাতের চিহ্ন পাওয়া যায়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে হৃদয়কে প্রথমে লালমনিরহাট সদর হাসপাতালে ও পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। অপরদিকে সাথীকে আটক করে লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হাসপাতাল সূত্র জানায়, হৃদয়ের গলায় ২৮টি সেলাই দেওয়া হয়েছে। অপরদিকে তার স্ত্রীর গলায় ছয়টি গভীর ক্ষত পাওয়া গেছে।

স্থানীয়দের ধারণা, বাবার বাড়ি থেকে আসার সময় সাথী একটি ছুরি নিয়ে এসেছিল। সেই ছুরি দিয়েই ঘুমন্ত স্বামীকে গলা কেটে হত্যার চেষ্টা শেষে নিজের গলাতেও আঘাত করেছে।

লালমনিরহাট সদর থানার ওসি সাদ আহমেদ জানান, ঘটনাস্থল থেকে রক্তমাখা একটি ছুরিসহ সাথীকে আটক করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। দাম্পত্য কলহের জেরে এ ঘটনা ঘটে থাকতে পারে বলে জানিয়েছেন তিনি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

স্বামীকে গলা কেটে হত্যাচেষ্টার পর স্ত্রীর ‘আত্মহত্যার’ চেষ্টা

আপডেট সময় ১০:৪০:৩৩ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬