ঢাকা ০৯:১০ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রুমায় দুর্গম পাড়ায় হামের উপসর্গে ১৫ দিনে ৮ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪১ মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী সারের ঘাটতি নেই, কৃত্রিম সংকট সৃষ্টি করলে কঠোর ব্যবস্থা: কৃষিমন্ত্রী ছাত্রলীগের প্রতি মায়াকান্না দেখানো সাংবাদিকদের জড়ো করে ব্যবস্থা নেওয়া হবে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ পক্ষপাতদুষ্ট নিয়োগ অবিলম্বে বাতিল করতে হবে: গোলাম পরওয়ার বাংলাদেশকে ‘কম দামে’ ইউরিয়া সার দিতে চায় রাশিয়া প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশে ইতিবাচক পরিবর্তন আসবে : ডিএনসিসি প্রশাসক নতুন আরেকটি সিটি করপোরেশন হচ্ছে ধর্ষকদের রক্ষাকারীকে শিক্ষামন্ত্রী বানিয়েছে মোদি সরকার: রাহুল গান্ধী

মিরপুর-১০ থেকে তালতলা পর্যন্ত ৪ কিমি সড়ক ড্রেন নির্মাণ কাজের উদ্বোধন

আকাশ জাতীয় ডেস্ক:

মিরপুর-১০ থেকে তালতলা পর্যন্ত সড়ক ও নর্দমা উন্নয়ন কাজের উদ্বোধন করেছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান।

ডিএনসিসির অঞ্চল-২ ও অঞ্চল-৪ এর ক্ষতিগ্রস্ত সড়ক অবকাঠামো এবং অঞ্চল-৫ এর সার্ভিস প্যাকেজসমূহের উন্নয়ন শীর্ষক প্রকল্পের (IDRISP) আওতায় এ কার্যক্রম বাস্তবায়িত হচ্ছে।

মঙ্গলবার (৩১ মার্চ) সকালে মিরপুর ১০ ফলপট্টিতে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উন্নয়ন কাজের উদ্বোধন করেন ডিএনসিসি প্রশাসক।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রশাসক বলেন, মিরপুর-১০ হতে তালতলা পর্যন্ত প্রায় ৪ কিলোমিটার সড়ক এবং উভয় পাশে নর্দমা ও ড্রেন নির্মাণের মাধ্যমে এ এলাকার দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যা অনেকাংশে দূর হবে। তিনি বলেন, বাস্তবায়নাধীন এ প্রকল্পের কাজ আগামী ৩১ অক্টোবর ২০২৬ এর মধ্যে সম্পন্ন করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। কোনো বড় ধরনের প্রাকৃতিক দুর্যোগ না ঘটলে নির্ধারিত সময়ের মধ্যেই কাজ সম্পন্ন করা হবে।

এ সময় প্রশাসক মো. শফিকুল ইসলাম খান ফুটপাত দখলমুক্ত রাখতে এলাকাবাসীকে সঙ্গে নিয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করে বলেন, উন্নয়ন কাজ শেষ হওয়ার পর ফুটপাত ও সড়কে অবৈধ দখল বা দোকান বসানো থেকে বিরত থাকতে হবে। ফুটপাত যেন দখলমুক্ত থাকে সেজন্য আপনাদের আমার কাছে আজ কমিটমেন্ট করতে হবে। এছাড়াও ফুটপাত দখলমুক্ত রাখতে আমাদের সহযোগিতা করবেন। ফুটপাত দখলমুক্ত রাখতে স্থানীয়ভাবে আপনারা কাজ করবেন।

তিনি আরও বলেন, পূর্বের মতো একই সড়কে বারবার খোঁড়াখুঁড়ি এবং অর্থের অপচয় যাতে না হয়, সে বিষয়টি বিশেষভাবে গুরুত্ব দিয়ে কাজের পরিকল্পনা করা হয়েছে। প্রতিদিন কাজের অগ্রগতি পর্যবেক্ষণ ও মনিটরিংয়ের মাধ্যমে প্রকল্পের কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে।

এ প্রকল্প বাস্তবায়নের পর বৃষ্টির সময় বেগম রোকেয়া সরণির জলাবদ্ধতা হ্রাস পাবে এবং জনগণের চলাচলে স্বাচ্ছন্দ্য বৃদ্ধি পাবে বলে আশা প্রকাশ করেন তিনি।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ডিএনসিসির প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ রাকিবুল হাসান, প্রকল্প পরিচালক খন্দকার মাহবুব আলম, সংশ্লিষ্ট আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা, নির্বাহী প্রকৌশলী, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রুমায় দুর্গম পাড়ায় হামের উপসর্গে ১৫ দিনে ৮ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪১

মিরপুর-১০ থেকে তালতলা পর্যন্ত ৪ কিমি সড়ক ড্রেন নির্মাণ কাজের উদ্বোধন

আপডেট সময় ০৯:৪৯:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬