ঢাকা ০৭:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

উইন্ডিজকে উড়িয়ে সেমির পথে এগিয়ে গেল দক্ষিণ আফ্রিকা

আকাশ স্পোর্টস ডেস্ক :

চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজকে সুপার এইটের ম্যাচে ৯ উইকেটের বিশাল ব্যবধানে পরাজিত করেছে দক্ষিণ আফ্রিকা। এর সুবাদে সেমিফাইনালের মঞ্চের দিকে এক পা বাড়িয়ে দিল প্রোটিয়ারা।

এদিন ম্যাচের শুরুতে ব্যাটিং করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৭৬ রান জমা করে ক্যারিবীয়রা। জবাবে দক্ষিণ আফ্রিকা ৯ উইকেট ও ২৩ বল হাতে রেখেই জয় নিশ্চিত করে।

এই জয়ের ফলে ২ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে নিজেদের গ্রুপে শীর্ষে অবস্থান করছে দক্ষিণ আফ্রিকা। ২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে ওয়েস্ট ইন্ডিজ। অন্যদিকে ভারতের অবস্থান তিনে এবং জিম্বাবুয়ে রয়েছে চারে। আজকে দিনের দ্বিতীয় ম্যাচে যদি ভারতের কাছে জিম্বাবুয়ে হারে, তবেই সেমিফাইনাল পুরোপুরি নিশ্চিত হবে দক্ষিণ আফ্রিকার।

১৭৭ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে দারুণ সূচনা পায় দক্ষিণ আফ্রিকা। ওপেনিং জুটিতে ৯৫ রান আসে, যার ফলে জয়ের জন্য দৃঢ় ভিত্তি তৈরি হয়। ফিফটির কাছাকাছি গিয়ে আউট হন কুইন্টন ডি কক, ২৪ বলে ২৭ রান করেন তিনি। এরপর দলনেতা ও ওপেনার এইডেন মারক্রাম রায়ার রিকেলটনকে নিয়ে ৮২ রানের অনবদ্য জুটি গড়ে জয় নিশ্চিত করেন। মারক্রাম ৪৬ বলে সাতটি চার ও চারটি ছয়ে ৮২ রানে অপরাজিত থাকেন, এবং রিকেলটন ২৮ বলে ৪৫ রানে অপরাজিত থাকেন।

এর আগে, ওয়েস্ট ইন্ডিজ প্রথমে ব্যাটিং করতে নেমে পাওয়ার প্লেতেই চারটি উইকেট হারায়। এরপরও তারা উইকেট পতন রোধ করতে পারেনি। শাই হোপ ৬ বলে ১৬ রান করে আউট হন, এবং আগের ম্যাচের নায়ক শিমরন হেটমায়ার মাত্র ৩ রান করেন। তবে সেখান থেকে শেফার্ড ও হোল্ডার দারুণভাবে প্রতিরোধ গড়েন।

শেফার্ড ও হোল্ডার অষ্টম উইকেটে ৮৯ রান জুটি গড়েন, যা আন্তর্জাতিক টি-টোয়েন্টি ইতিহাসে অষ্টম উইকেটে সর্বোচ্চ রানের জুটি। শেফার্ড ৩৭ বলে ৫২ রান করে অপরাজিত থাকেন, এবং হোল্ডার ৩১ বলে ৪৯ রান করেন।

দক্ষিণ আফ্রিকার হয়ে তিনটি উইকেট শিকার করেন লুঙ্গি এনগিদি। আর কাগিসো রাবাদা ও কোরবিন বোচ দুটি করে উইকেট নেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

উইন্ডিজকে উড়িয়ে সেমির পথে এগিয়ে গেল দক্ষিণ আফ্রিকা

আপডেট সময় ০৭:২৫:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬