ঢাকা ০৪:১৮ পূর্বাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

রেকর্ড গড়ে ১০ উইকেটে জিতল নিউজিল্যান্ড

আকাশ স্পোর্টস ডেস্ক : 

প্রথমে ব্যাট করতে নেমে ১৭৩ রান করে নিউজিল্যান্ডের বিপক্ষে লড়াইয়ের ইঙ্গিত দেয় সংযুক্ত আরব আমিরাত। কিন্তু তাদের করা এই স্কোরকে আমলেই নিলো না কিউইরা। দলের দুই ওপেনার টিম সেইফার্ট ও ফিন অ্যালেনের রেবর্ডগড়া জুটিতে ১০ উইকেটের বিশাল ব্যবধানে জয় পেয়েছে নিউজিল্যান্ড।

টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে ১৭৪ রানের জবাবে ব্যাট করতে নেমে কোনো চাপই নেয়নি নিউজিল্যান্ড। শুরু থেকেই আমিরাতের বোলারদের দিকে আগ্রাসন দেখান কিউই ওপেনাররা। পাওয়ার প্লেতেই আসে ৭৮ রান। এরপর আরও আক্রমণাত্মক ক্রিকেট খেলতে থাকেন ফিন অ্যালেন ও টিম সেইফার্ট। শেষ পর্যন্ত মাত্র ১৫.২ ওভারেই দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন তারা। মাত্র ৪২ বলে ৮৯ রানে সেইফার্ট ও ৫০ বলে ৮৪ রানে অ্যালেন অপরাজিত থাকেন।

ওপেনিং জুটিতে সেইফার্ট-অ্যালেন মিলে তোলেন ১৭৫ রান। তাতেই হয়েছে রেকর্ড। টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে যেকোনো উইকেটে এটাই সর্বোচ্চ রানের জুটি। এর আগে রেকর্ডটি ছিল জস বাটলার ও অ্যালেক্স হেলসের দখলে। দুজন মিলে গড়েছিলেন ১৭০ রানের জুটি।

এদিকে ম্যাচের শুরুতে ব্যাট করতে নামে সংযুক্ত আরব আমিরাত। ৬ বলে ৮ রান করে আউট হন আরিয়ার্ন্স শর্মা। পরের উইকেটে খেলতে নেমে দলনেতা মোহাম্মদ ওয়াসিমের সঙ্গে ১০৭ রানের জুটি গড়েন আলিসান সারাফু। ফিফটি পূরণের পর ৫৫ রান করে আউট হন সারাফু। এছাড়া হারসিথ কৌশিক ২, মায়াঙ্ক কুমার ২১, শোয়াইব খান ৭ ও মুহাম্মদ আরফান শূন্যরানে আউট হন।

এদিকে শেষ পর্যন্ত খেলে যান অধিনায়ক মোহাম্মদ ওয়াসিম। ফিফটির পূরণের পর ৬৬ রানে অপরাজিত তিনি। মাত্র ৪৫ বলে খেলা তার এই অনবদ্য ইনিংসটি চারটি চার ও তিনটি ছয়ে সাজানো। আর ২০ ওভারে ৬ উইকেটে ১৭৩ রান করে সংযুক্ত আরব আমিরাত।

নিউজিল্যান্ডের হয়ে সর্বোচ্চ দুটি উইকেট নেন ম্যাট হেনরি। আর একটি করে উইকেটের দেখা পেয়েছেন চারজন বোলার।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

রেকর্ড গড়ে ১০ উইকেটে জিতল নিউজিল্যান্ড

আপডেট সময় ০৭:৫৫:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬