ঢাকা ০৩:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

পাকিস্তানের বিশ্বকাপ খেলা ক্রিকেটার এবার যুক্তরাষ্ট্রের ট্রাম্পকার্ড

আকাশ স্পোর্টস ডেস্ক :

২০১৫ ওয়ানডে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়াহাব রিয়াজের বোলিং সঙ্গী ছিলেন এক তরুণ পেসার এহসান আদিল। সময়ের পরিক্রমায় এক দশকের বেশি সময় পর সেই এহসান আদিল আবারও বিশ্বকাপে। তবে এবার পাকিস্তানের জার্সিতে নয়। আজ সন্ধ্যায় কলম্বোয় টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচে সেই পাকিস্তানের বিপক্ষেই যুক্তরাষ্ট্রের হয়ে মাঠে নামার অপেক্ষায় তিনি।

যুক্তরাষ্ট্র দলের পেসার জসদীপ সিং নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ার্মআপ ম্যাচে কাঁধে চোট পেয়েছিলেন। কয়েকদিন অপেক্ষার পরও তার সুস্থ হওয়ার সম্ভাবনা না থাকায় শেষ মুহূর্তে পরিবর্তনের পথে হাঁটে যুক্তরাষ্ট্র। জসদীপের বদলি হিসেবে সাবেক পাকিস্তানি পেসার এহসান আদিলকে দলে অন্তর্ভুক্ত করার আবেদন জানায় তারা। বিশ্বকাপের ইভেন্ট টেকনিক্যাল কমিটি সোমবার সেই অনুমোদন দিয়েছে।

আইসিসি এক বিবৃতিতে জানিয়েছে, ‘আইসিসি পুরুষ টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬-এর ইভেন্ট টেকনিক্যাল কমিটি যুক্তরাষ্ট্র দলে জসদীপ সিংয়ের বদলি হিসেবে এহসান আদিলকে অনুমোদন দিয়েছে।’

পাকিস্তানের হয়ে খুব বেশি লম্বা হয়নি আদিলের ক্যারিয়ার। গ্রিন ক্যাপসদের হয়ে মোট ৬টি ওয়ানডে ও ৩টি টেস্ট খেলেছেন তিনি। টেস্টে ৫ উইকেট আর ওয়ানডেতে ৪ উইকেট শিকারেই থমকে গেছে তার পাকিস্তান অধ্যায়। ওয়ানডেতে তার সেরা বোলিং ২০১৫ বিশ্বকাপে অ্যাডিলেডে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৩১ রানে ১ উইকেট।

যুক্তরাষ্ট্রের হয়ে এখনও কোনো আন্তর্জাতিক ম্যাচ খেলা হয়নি আদিলের। তবে টেকনিক্যাল কমিটির অনুমোদনের পর আজ জন্মভূমি পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়েই যুক্তরাষ্ট্রের জার্সিতে অভিষেক হতে পারে তার।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পাকিস্তানের বিশ্বকাপ খেলা ক্রিকেটার এবার যুক্তরাষ্ট্রের ট্রাম্পকার্ড

আপডেট সময় ১২:৫০:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬