ঢাকা ০৮:১৯ পূর্বাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিএনপির আত্মবিশ্বাসের ঘাটতি লক্ষ্য করা যাচ্ছে: সাইফুল হক হুইলচেয়ারে বসে দীপু মনিকে দেখতে ট্রাইব্যুনালে এলেন স্বামী বৈষম্যবিরোধী ছাত্রনেতার মাদক সেবনের ছবি ভাইরাল এটা আমি-ডামির সরকার না, কাদেরকে নিশ্চিহ্ন করতে চান: সংসদে টুকু হিজবুল্লাহর কর্মকাণ্ডে ‘অর্থহীন’ হয়ে পড়ছে যুদ্ধবিরতি, দাবি নেতানিয়াহুর শান্তি চাইলে সরাসরি যোগাযোগ করুক তেহরান: ট্রাম্প আমার বাবাকে মিথ্যা মামলায় হত্যা করা হয়, সে কারণেই আমি আজ সংসদে ১৮ মাস যে আরামে ছিলেন, সে আরাম এখন হচ্ছে না: বিরোধী দলকে প্রতিমন্ত্রী আইভীকে নতুন মামলায় গ্রেফতার-হয়রানি না করার নির্দেশ জামায়াতের এমপিকে মসজিদে হত্যাচেষ্টা, সংসদে চাইলেন নিরাপত্তা

মুক্তামনির হাতে চামড়া লাগাতে অস্ত্রোপচার শুরু

অাকাশ জাতীয় ডেস্ক:

কয়েক দফা অস্ত্রোপচারের পর বিরল রোগে আক্রান্ত সাতক্ষীরার শিশু মুক্তামনির হাতে চামড়া লাগাতে আবার অস্ত্রোপচার শুরু হয়েছে। আজ মঙ্গলবার সকাল ৮টা ৪০ মিনিটে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটের দ্বিতীয় তলায় অস্ত্রোপচার কক্ষে নেওয়া হয় মুক্তামনিকে। সেখানে সকাল পৌনে ১০টায় শুরু হয় অস্ত্রোপচার।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের সমন্বয়ক ডা. সামন্তলাল সেন জানান, ৮ অক্টোবর অস্ত্রোপচারের মাধ্যমে মুক্তামনির হাত নতুন চামড়া লাগানোর জন্য উপযুক্ত করা হয়েছিল। আজ তার পা থেকে চামড়া সংগ্রহ করে হাতে লাগানো শুরু হবে।

এর আগে চিকিৎসকদের নির্দেশে মুক্তামনির অস্ত্রোপচারের জন্য চার ব্যাগ রক্ত সংগ্রহ করেন তার বাবা। মেয়ের সফল অস্ত্রোপচারের জন্য সবার কাছে দোয়া চেয়েছেন তিনি। গত ১২ আগস্ট মুক্তামনির প্রথম অস্ত্রোপচার করা হয়। এর পর ২৯ আগস্ট ফের মুক্তামনির অস্ত্রোপচার হয়। তবে সেদিন শরীরের তাপ বেড়ে যাওয়ায় ২০ ভাগ অস্ত্রোপচারের পর তা স্থগিত করা হয়েছিল। পরে ৫ সেপ্টেম্বর বাকি অস্ত্রোপচার হয়।

মুক্তামনির বয়স যখন দেড় বছর, তখন ডান হাতে একটি টিউমারের মতো হয়। পরে তা ফুলে যেতে থাকে। পুরো ডান হাতটি ফুলে বালিশের মতো হয়ে যায়। ওই হাত থেকে দুর্গন্ধও বের হতে থাকে। রোগটি তার বুক পর্যন্ত ছড়িয়ে পড়েছে।

গণমাধ্যমে এ খবর প্রকাশিত হলে মুক্তামনির বিষয়টি সবার নজরে আসে। গত ১১ জুলাই মুক্তামনিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তার জন্য গঠিত আট সদস্যের মেডিকেল বোর্ড জানিয়েছে, মুক্তামনি একটি বিরল রোগে আক্রান্ত। এ রোগটির নাম ‘হাইপারকেরাটোসিস’।

মুক্তামনির কাগজপত্র সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে পাঠানো হয়। তবে ওই হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন, মুক্তামনির অসুখ আরোগ্যযোগ্য নয়। তবে ঢামেকের চিকিৎসকরা রোগ সারাতে সাধ্যমতো চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

বিএনপির আত্মবিশ্বাসের ঘাটতি লক্ষ্য করা যাচ্ছে: সাইফুল হক

মুক্তামনির হাতে চামড়া লাগাতে অস্ত্রোপচার শুরু

আপডেট সময় ১২:৩৪:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ অক্টোবর ২০১৭