ঢাকা ১১:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অর্থের অভাবে কারও চিকিৎসা বন্ধ থাকবে না: সমাজকল্যাণমন্ত্রী প্রত্যেক মানুষের সঙ্গে প্রতারণা করছে বিএনপি: হাসনাত আবদুল্লাহ দাবানলে ঝুঁকিতে ফ্রান্সের মিসাইল-রকেট মোটর কারখানা, স্পেনও সংকটে ইরানে ভয়াবহ হামলার হুঁশিয়ারি দিলেন ট্রাম্প প্রাইম মিনিস্টার্স কাপ শুরু আগামী মাসে: ক্রীড়া প্রতিমন্ত্রী খাদ্য নিরাপত্তা ও জলবায়ু-সহিষ্ণুতা একসঙ্গে এগিয়ে নিতে হবে: শামা ওবায়েদ রাজনৈতিক স্থিতিশীলতা বজায় থাকলে উন্নয়নের গতি বাড়বে: পরিবেশমন্ত্রী শিশুরা নিজেদের গড়ে তুললে দেশ সঠিকভাবে গড়ে উঠবে: প্রধানমন্ত্রী ভারত সীমান্তে চীনের রণহুংকার, পাল্টা জবাবে এক দশক পিছিয়ে দিল্লি গ্যাস সংকট স্বাভাবিক হতে লাগবে আরও ১০–১৫ দিন: জ্বালানিমন্ত্রী

এবার ইউক্রেনের ‘হত্যা তালিকায়’ ফিফার প্রেসিডেন্ট

আকাশ আন্তর্জাতিক ডেস্ক :

আন্তর্জাতিক ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা’র প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনোকে নিজেদের ‘শত্রু’ আখ্যা দিয়ে কথিত ‘হত্যা তালিকায়’ অন্তর্ভুক্ত করেছে ইউক্রেন।

দেশটির অতি-জাতীয়তাবাদী হিসেবে পরিচিত সরকারি ওয়েবসাইট ‘মিরোৎভোরেৎস’-এর বরাতে এই তথ্য নিশ্চিত হওয়া গেছে। সাধারণত যারা ইউক্রেনের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি কিংবা দেশটির শত্রু হিসেবে বিবেচিত হন, তাদের ব্যক্তিগত তথ্য ও পরিচয় এই ওয়েবসাইটে নথিবদ্ধ করা হয়।

মিরোৎভোরেৎস তাদের ডাটাবেজে ইনফান্তিনো সম্পর্কে অভিযোগ করেছে যে তিনি রাশিয়ার প্রতি ‘পদ্ধতিগত সমর্থন ও সহযোগিতার’ মাধ্যমে ইউক্রেনের বিরুদ্ধে এক ধরনের ‘মানবিক ও বেসামরিক আগ্রাসন’ চালাচ্ছেন। একইসঙ্গে তার বিরুদ্ধে রাশিয়ার বিভিন্ন প্রোপাগান্ডা ছড়ানোর অভিযোগও আনা হয়েছে।

উল্লেখ্য, ২০১৯ সালে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইনফান্তিনোকে ‘অর্ডার অব ফ্রেন্ডশিপ’ খেতাবে ভূষিত করেছিলেন, যা এই তালিকায় তার নাম অন্তর্ভুক্তির পেছনে অন্যতম কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে।

২০২২ সালে ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান শুরুর পর থেকে আন্তর্জাতিক ফুটবলে রুশ দলকে নিষিদ্ধ করা হয়। তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে ইনফান্তিনো এই নিষেধাজ্ঞার কার্যকারিতা নিয়ে প্রশ্ন তোলেন। তিনি মন্তব্য করেন, রুশ ফুটবল টিমকে বয়কট করার ফলে ফুটবলের কোনো উন্নতি হয়নি, বরং এটি আন্তর্জাতিক অঙ্গনে ঘৃণা ও হতাশা বাড়িয়ে দিয়েছে।

তার এই মন্তব্যের পরই ইউক্রেনের রাজনীতিবিদেরা ক্ষোভে ফেটে পড়েন। ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রেয়ি সিভিগা এক কড়া বার্তায় ফিফা প্রেসিডেন্টকে ‘নৈতিক আদর্শচ্যুত’ হিসেবে আখ্যায়িত করেছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অর্থের অভাবে কারও চিকিৎসা বন্ধ থাকবে না: সমাজকল্যাণমন্ত্রী

এবার ইউক্রেনের ‘হত্যা তালিকায়’ ফিফার প্রেসিডেন্ট

আপডেট সময় ০৪:৩৯:১৭ অপরাহ্ন, বুধবার, ৪ ফেব্রুয়ারী ২০২৬