ঢাকা ০৪:১৩ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

নিষিদ্ধপল্লীর কবিতার স্বপ্ন ভাঙার কথা শুনে কাঁদছে লন্ডন

অাকাশ নিউজ ডেস্ক:

লন্ডন: ইচ্ছে ছিল সঙ্গীতশিল্পী হওয়ার৷ সুফি গানের ছন্দে মেতে উঠবে গোটা বিশ্ব৷মুম্বইয়ের এক চিলতে ঘরে শুয়ে এমন স্বপ্নই দেখতো কবিতা হোসমানি৷কিন্তু কবিতার মা ছিলেন পেশায় একজন যৌনকর্মী৷তাই শিল্পী হয়ে ওঠার স্বপ্ন অধরাই থেকে গিয়েছে৷ এই সমাজ তাকে মেনে নেয়নি৷মায়ের ‘দোষে’ অপরাধী সে৷ নিষিদ্ধপল্লীতে বড় হয়ে ওঠার যন্ত্রণা ঠিক কতটা, লন্ডনের এক অনুষ্ঠানে শোনালেন ৷

তবে, তার এই ‘শাস্তি’ একেবারেই মাথা পেতে মেনে নিয়েছে কবিতা৷ এরজন্য তার কোনও আফসোস নেই৷ তার কথায়, তার বাবা মারা যাওয়ার পরই সংসার চালানোর জন্যই তার মা’কে যৌনপেশা গ্রহণ করতে হয়৷কারো কাছে হাত পেতে নয়৷ বরং নিজের রোজগারের অর্থেই মেয়েকে বড় করতে চেয়েছিলেন কবিতার মা৷এই অনুষ্ঠানে কবিতার মতো আরও ১৪জন উপস্থিত ছিল৷এদের প্রত্যেকেরই বয়স ১৫ থেকে ২২বছরের মধ্যে৷ যারা প্রত্যেকেই নিষিদ্ধপল্লীতেই বড় হয়ে উঠেছে৷ তবে, এর জন্য তারা কেউই অনুতপ্ত নন৷ বরং সমাজের এই কঠিন বাস্তবকে মেনে নিয়েছেন সকলেই৷

নিষিদ্ধপল্লীর ছোট ছোট ছেলে মেয়েদের নিয়ে একাধিক নাটক তৈরি করেছে একটি স্বেচ্ছাসেবী সংগঠন৷সেই নাটকগুলিই লন্ডনের বিভিন্ন প্রান্তে মঞ্চস্থ হচ্ছে৷ সম্প্রতি লন্ডনের এডিনবার্গ ফ্রিঞ্জের মঞ্চে ‘লাল বাতি এক্সপ্রেস’ নামের একটি নৃত্যনাট্য মঞ্চস্থ হয়৷বাস্তবের মূল সমস্যা অভিনয়ের মধ্যে দিয়ে ফুটিয়ে তোলে কবিতা ও তার অন্যান্য সঙ্গীরা৷যার চিত্রনাট্যের প্রতিটি লাইনে ছিল কবিতার মায়ের মতো অন্যান্য যৌনকর্মীদের দুঃখ-দুর্দশার কথা৷ জীবনে এগিয়ে যাওয়ার প্রতিটি পদক্ষেপে আজও ‘যৌনকর্মী’দের কতটা লাঞ্চনা বঞ্চনার শিকার হতে হয় তাই অভিনয়ের মধ্যে দিয়ে দেখিয়ে দিল কবিতার মতো এক ঝাঁক কিশোর-কিশোরী৷মুম্বইয়ের রেড লাইনের রোজনামচা দেখে চোখের জল ধরে রাখতে পারলেন না দর্শকরাও৷ অনুষ্ঠান শেষে কবিতা জানালেন, ‘‘মাত্র ন’বছর বয়সে একটি বালিকা ধর্ষণের শিকার হয়৷সেই ছবিই আমরা তুলে ধরেছিলাম৷’’পাশাপাশি সে আরও বলে, একজন সাধারণ মেয়ে কোন পথে নিষিদ্ধপল্লীতে যায় সেই কথাই বলার চেষ্টা করা হয়েছে নাটকের মাধ্যমে৷‘‘আমরা যখন মঞ্চে অনুষ্ঠান করছিলাম তখন প্রায় সকলের চোখেই জল ছিল৷’’ চোখের জল মুছতে মুছতে এমনটাই জানায় কবিতা৷

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরে ডিজিটাল ইন্ডিয়ার স্বপ্ন দেখছে ভারত৷ স্বচ্ছ ভারতের স্বপ্নে বিভর দেশবাসী৷ কিন্তু কবিতার মতো কিশোরীদের স্বপ্ন যে অচিরেই নষ্ট হয়ে যায়, লন্ডন তা বুঝলেও হয়তো বোঝে না এদেশের মুম্বই, চেন্নাই, দিল্লি এমনকী কলকাতা৷ আর তাই বিদেশের মাটিতে চোখের জল ফেলতে হয় নিজেদের বেড়ে ওঠার কথা বলতে গিয়ে কবিতার মতো মেয়েদের৷

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

নিষিদ্ধপল্লীর কবিতার স্বপ্ন ভাঙার কথা শুনে কাঁদছে লন্ডন

আপডেট সময় ১১:৩৪:৫৫ অপরাহ্ন, সোমবার, ৯ অক্টোবর ২০১৭