ঢাকা ০৮:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

বাড্ডায় দুই বাসের মাঝে চাপা পড়ে যুবকের মৃত্যু

আকাশ জাতীয় ডেস্ক :

রাজধানীর বাড্ডার লিংক রোডে দুই বাসের মাঝে চাপা পড়ে আবুল কাশেম আজাদ (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে। তখনই গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তিনি একটি বেসরকারি ব্যাংকের কর্মী ছিলেন।

বাড্ডা থানার ওসি কাজী নাসিরুল আমিন বলেন, এমন একটি ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল ও হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

মৃতের সহকর্মী ইফতেখার হোসেন জানান, আবুল কাশেম আজাদের বাড়ি চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার নেকদি গ্রামে। তিনি ইউসিবি ব্যাংকের খিলক্ষেত শাখায় সাপোর্টিং স্টাফ হিসেবে কর্মরত ছিলেন। আজ সন্ধ্যায় অফিস শেষে তিনি বাড্ডার লিংক রোড দিয়ে বাসায় ফিরছিলেন। রাস্তা পারাপারের সময় রাইদা ও ভিক্টর পরিবহনের দুটি বাসের মাঝে চাপা পড়ে গুরুতর আহত হন। খবর পেয়ে দ্রুত তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। মৃতের বাবার নাম আবুল কালাম আজাদ।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, বিষয়টি বাড্ডা থানার পুলিশকে জানানো হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে রাখা হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

বাড্ডায় দুই বাসের মাঝে চাপা পড়ে যুবকের মৃত্যু

আপডেট সময় ১০:১১:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬