ঢাকা ০৬:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

‘তত্ত্বাবধায়ক সরকার ফিরিয়ে আনতে রাজনৈতিক দলগুলো একমত’:আলী রিয়াজ

আকাশ জাতীয় ডেস্ক : 

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আলী রিয়াজ জানিয়েছেন, তত্ত্বাবধায়ক সরকার পুনঃপ্রবর্তনের বিষয়ে রাজনৈতিক দলগুলো একমত হয়েছে। মঙ্গলবার (২৭ জানুয়ারি) গণভোট প্রচারণার অংশ হিসেবে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

অধ্যাপক আলী রিয়াজ বলেন, ২৪ তারিখের গণতন্ত্রের মুক্তি কারও দান নয়, এটি আমাদের সন্তানের রক্তের বিনিময়ে অর্জিত। সেই দায়বোধ থেকেই এই সংবিধান বাস্তবায়ন করা প্রয়োজন। তিনি আরও বলেন, যদি বিচার বিভাগ স্বাধীন না থাকে, তাহলে বিভিন্নভাবে বিচার ব্যবস্থায় প্রভাব পড়ার আশঙ্কা থেকে যায়।

তিনি উল্লেখ করেন, কেবল ধর্মের ভিত্তিতে নয়, সব ধর্ম ও ধর্মীয় মানুষের জন্য আলাদা সুরক্ষা সংবিধানে নিশ্চিত করতে হবে। জুলাইয়ে সংবিধান সংশোধন করা হয়েছে মানুষের অধিকার পুনরুদ্ধারের জন্য। বিদ্যমান সংবিধান থাকলে কেউ আবারো ফ্যাসিস্ট হতে পারে।

অতএব, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গণভোটে ‘হ্যাঁ’ ভোটকে জয়ী করতে হবে। তিনি পাশাপাশি অভিযোগ করেন, গণভোট নিয়ে কিছু পক্ষ অপপ্রচার চালাচ্ছে। মতবিনিময় সভায় হিন্দু সম্প্রদায়ের বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‘তত্ত্বাবধায়ক সরকার ফিরিয়ে আনতে রাজনৈতিক দলগুলো একমত’:আলী রিয়াজ

আপডেট সময় ০৬:২০:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬