ঢাকা ০১:৪৩ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

ডিবি পুলিশ পরিচয়ে ডাকাতি, দুই কোটি টাকা লুট নিয়ে ‘রহস্য’

আকাশ জাতীয় ডেস্ক :

সাতক্ষীরার তালা উপজেলায় ডিবি পুলিশ পরিচয়ে একটি সংঘবদ্ধ ডাকাত দল পোল্ট্রি ব্যবসায়ীর বাড়ি থেকে দুই কোটি ১০ লাখ টাকা লুট করে পালিয়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে। তবে ঘটনাটি রহস্যজনক বলে মনে করছেন স্থানীয় বাসিন্দা ও পুলিশ-প্রশাসন।

মঙ্গলবার (২০ জানুয়ারি) গভীর রাতে তালা উপজেলার খলিশখালী ইউনিয়নের গণেশপুর গ্রামের পোল্ট্রি ব্যবসায়ী রুহুল আমিনের খামারবাড়িতে এ ঘটনা ঘটে।

লুটের বিষয়ে রুহুল আমিনের মা আফরোজা বেগম জানান, রাত আনুমানিক ২টার দিকে কয়েকজন ব্যক্তি নিজেদের ডিবি পুলিশ পরিচয় দিয়ে দরজা খুলতে বলেন। তারা দাবি করে, বাড়িতে আওয়ামী লীগের লোক রয়েছে। এ কথা বলে ঘরে প্রবেশ করে তারা প্রথমে কাউকে না পেয়ে অস্ত্র আছে কি না- জানতে চায়। অস্ত্র না পেয়ে তাকে ধমক দিয়ে চুপ থাকতে বাধ্য করে এবং ঘরে রাখা টাকার বিষয়ে জিজ্ঞাসা করে। একপর্যায়ে ডাকাতরা ঘরের ভেতর থেকে ১০ লাখ টাকা এবং জ্বালানি ঘরের মাচার মধ্যে রাখা আরও ২ কোটি টাকা লুট করে নেয়। এ সময় তারা বাজি ফাটিয়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি করে দ্রুত পালিয়ে যায়।

পোল্ট্রি ফিড ব্যবসায়ী রুহুল আমিন জানান, ঘটনার সময় তিনি তার নতুন বাড়িতে অবস্থান করছিলেন। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তিনি বিষয়টি জানতে পারেন।

পাটকেলঘাটা থানার ওসি এএইচএম লুৎফল কবির জানান, এটি প্রকৃত ডাকাতি নাকি এর পেছনে অন্য কোনো রহস্য বা সাজানো নাটক রয়েছে- তা নিশ্চিত হতে তদন্ত চলছে।

খলিলনগর এলাকার বাসিন্দারা সাতক্ষীরা জেলা পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা করে ঘটনার প্রকৃত রহস্য উদঘাটনের দাবি জানিয়েছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরিত্রিয়া সীমান্তে ইথিওপীয় সেনার অগ্রগতি, বাড়ছে নতুন যুদ্ধের শঙ্কা

ডিবি পুলিশ পরিচয়ে ডাকাতি, দুই কোটি টাকা লুট নিয়ে ‘রহস্য’

আপডেট সময় ০৯:৪৫:০২ অপরাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬