ঢাকা ১০:০১ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর সঙ্গে স্বর্ণপদকজয়ী শিক্ষার্থীদের সাক্ষাৎ শেখ হাসিনার ১ বছরে খাওয়া-দাওয়ার খরচ হয়েছে ৩৫ কোটি টাকা : অর্থমন্ত্রী নাটোরে নবজাতকের মৃত্যু, চিকিৎসায় অবহেলার অভিযোগ আমরা সরকার গঠন করে শেখ হাসিনাকে ফাঁসিতে ঝুলাব: নাসীরুদ্দীন পাটওয়ারী দরজা খুলেই দেখলেন শাশুড়ির রক্তাক্ত লাশ, পাশের কক্ষে কাঁদছিল দুই বছরের মেয়ে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মা ও দুই সন্তানসহ ৪ জনের দেশে ফেরা মাত্রই শেখ হাসিনা কারাগারে যাবেন: চিফ প্রসিকিউটর খামেনি হত্যার প্রতিশোধ নিতে ইরানি গণমাধ্যমে ১৩ বিদেশি নেতার ছবি প্রকাশ হাম ও উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু অতীতের ভুল থেকে বেরিয়ে মানসম্মত পাঠ্যবই তৈরির আহ্বান শিক্ষামন্ত্রীর

মানবিক বাংলাদেশ গড়ায় আপনাদের সহযোগিতা চাই : নজরুল ইসলাম

আকাশ জাতীয় ডেস্ক : 

বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, আমরা যুদ্ধে গিয়েছিলাম। কিন্তু যারা যুদ্ধে যায় নাই তারা বর্ণনা করার চেষ্টা করেছে যে, যুদ্ধে আমরা কী চেয়েছিলাম। তেমনিভাবে যারা ২৪-এর এই গণঅভ্যুত্থানে অংশ নিয়েছে তারা না- এই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা নিয়ে কথা বলেন এমন মানুষেরা যারা এই গণঅভ্যুত্থানে যুক্ত ছিলেন না। এ বিষয়গুলো আমাদের মনে রাখতে হবে।

রবিবার জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময়ে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। রাজধানীর ফার্মগেট-খামারবাড়ি এলাকায় কৃষিবিদ ইনস্টিটিউটে এ মতবিনিময় সভার আয়োজন করে বিএনপি।

নজরুল ইসলাম বলেন, যারা আজকে শহীদ পরিবারের সম্মানিত সদস্য হিসেবে এসেছেন আমি তাদের আন্তরিকভাবে স্বাগত জানাই। আমি স্বাগত জানাই যারা সেই লড়াইয়ে আহত হয়েছেন। তারা আহত হয়েছেন, তারা শহীদ হয়ে যেতে পারতেন। আল্লাহ্ তায়ালা তাদেরকে বাঁচিয়ে রেখেছেন। তারা আমাদের শ্রদ্ধেয় মানুষ, আমাদের প্রিয় মানুষ তারা। তাদেরকেও আমি স্বাগত জানাই। স্বাগত জানাই তাদের পরিবারের সম্মানিত সদস্যদের, যারা তাদের সন্তানদের এই লড়াইয়ে উদ্বুদ্ধ করেছিল।

তিনি বলেন, সারা দেশে ছড়িয়ে পড়ায় লড়াইয়ে ফ্যাসিবাদ টিকতে পারেনি। তাদের হাতে অস্ত্র, অবৈধ অর্থ ছিল, তবুও তারা পালিয়ে গেছে। নানাজন নানাভাবে এই লড়াইকে চিহ্নিত করার চেষ্টা করেন।

বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য আরও বলেন, ‘আমি পুনরায় আপনাদের স্বাগত জানাই, শ্রদ্ধা জানাই এবং আগামী দিনের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা, অর্থনৈতিক মুক্তি এবং মর্যাদা সম্পন্ন একটি মানবিক বাংলাদেশ গড়ায় সহযোগিতা চাই।’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীর সঙ্গে স্বর্ণপদকজয়ী শিক্ষার্থীদের সাক্ষাৎ

মানবিক বাংলাদেশ গড়ায় আপনাদের সহযোগিতা চাই : নজরুল ইসলাম

আপডেট সময় ১২:৩০:২৮ অপরাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬