ঢাকা ০১:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বঙ্গভবনে দাপ্তরিক কার্যক্রম শুরু করলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি দুদকের মামলায় সাবেক ডেপুটি গভর্নরের ৩ বছরের কারাদণ্ড রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি বাসার সামনে গল্প করছিল এইচএসসি পরীক্ষার্থী, হঠাৎ এলোপাতাড়ি গুলি অর্থের অভাবে কারও চিকিৎসা বন্ধ থাকবে না: সমাজকল্যাণমন্ত্রী প্রত্যেক মানুষের সঙ্গে প্রতারণা করছে বিএনপি: হাসনাত আবদুল্লাহ দাবানলে ঝুঁকিতে ফ্রান্সের মিসাইল-রকেট মোটর কারখানা, স্পেনও সংকটে ইরানে ভয়াবহ হামলার হুঁশিয়ারি দিলেন ট্রাম্প প্রাইম মিনিস্টার্স কাপ শুরু আগামী মাসে: ক্রীড়া প্রতিমন্ত্রী খাদ্য নিরাপত্তা ও জলবায়ু-সহিষ্ণুতা একসঙ্গে এগিয়ে নিতে হবে: শামা ওবায়েদ

৭ মাসের মধ্যে ভাঙতেই হবে বিজিএমইএ ভবন

অাকাশ জাতীয় ডেস্ক:

হাতিরঝিলে অবৈধভাবে গড়ে ওঠা বহুতল বিজিএমইএ ভবন সাত মাসের মধ্যে ভাঙার নির্দেশ দিয়েছে সুপ্রিমকোর্টের আপিল বিভাগ। আদালত বলেছেন, শেষবারের মতো সময় দেয়া হলো। আর কোনো সময় দেয়া হবেনা। এই সময়ের মধ্যে ভবন অপসারণ করতে হবে। আদালতের আদেশ মেনে চলতে হবে।

রবিবার ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি মো. আব্দুল ওয়াহাব মিঞার নেতৃত্বাধীন আপিল বিভাগের পাঁচ বিচারপতির বেঞ্চ এ নির্দেশ দেন। এর আগে বিজিএমইএ’র আইনজীবী অ্যাডভোকেট কামরুল হক সিদ্দিকী এক বছর সময় চেয়ে আদালতে আবেদন জানান। তিনি বলেন, সরকার বিজিএমইএ’কে জমি দিয়েছে। আমরা জমির মূল্য পরিশোধ করেছি। এখন অবকাঠামো নির্মাণ করবো। এজন্য সময় প্রয়োজন।

এ পর্যায়ে আদালত বলেন, আপনাদের ইতিপূর্বে আরো কয়েকবার সময় দেয়া হয়েছে। কেন ভবন অপসারণ করেননি? আপনারা যদি মনে করে থাকেন, আদালতে এসে সময় চাইবেন আর সময় দেয়া হবে; এ ধরনে মনোভাব পোষণ করা ঠিক না। এরপরই আদালত সাত মাস সময় দিয়ে ভবন ভাঙার আদেশ প্রতিপালন করতে বলেন।

এর আগে সুপ্রিমকোর্টের আপিল এই অবৈধ ভবনটি ভাঙতে বিজিএমইএকে ৯০ দিনের সময় দিয়েছিলো। যদি ওই সময়ে মধ্যে ভবন না ভাঙে তাহলে, রাজউককে ভেঙে ফেলতে বলা হয়। ওই সময়সীমা পার হওয়ার আগেই বিজিএমইএ আপিল বিভাগে এক বছর সময় চেয়ে আবেদন করে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বঙ্গভবনে দাপ্তরিক কার্যক্রম শুরু করলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

৭ মাসের মধ্যে ভাঙতেই হবে বিজিএমইএ ভবন

আপডেট সময় ১২:৩৪:২৫ অপরাহ্ন, রবিবার, ৮ অক্টোবর ২০১৭