ঢাকা ০৩:০৭ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ফলোঅনে পড়ে ফের ব্যাটিংয়ে বাংলাদেশ

আকাশ স্পোর্টস ডেস্ক:
যেখানে কয়েক মিনিট আগেও মনে হয়েছে এর চেয়ে সহজ উইকেট আর নেই। সেভাবেই রান তোলেছে দক্ষিণ প্রোটিয়ারা। সেই উইকেট যেনো বাংলাদেশের জন্য কঠিনতম জায়গা হয়ে গেলো। মুহূর্তে ব্যাটিং ধস বাংলাদেশের। মাত্র ১৪৭ রানে প্রথম ইনিংসে গুটিয়ে যাওয়ার পর ফলোঅনে পড়ে দ্বিতীয় ইনিংসে ব্যাটিং শুরু করেছেন মুশফিকরা।
দ্বিতীয় ইনিংসে কোনো উইকেট না হারিয়ে ৭ রান তুলেছে মুশফিকুরের দল। উইকেটে আছেন সৌম্য সরকার ও ইমরুল কায়েস। এর আগে দক্ষিণ আফ্রিকা ৪ উইকেটে ৫৭৩ রান তুলে ইনিংস ঘোষণা করেছে।
বিশাল রানের জবাব দিতে বাংলাদেশের হয়ে প্রথম ইনিংস শুরু করেছিলেন সৌম্য ও ইমরুল। সৌম্য দু’টি চারে ৯ রান করে রাবাদার বলে বোল্ড হয়ে ফেরেন। আর এখান থেকেই শুরু হয় ব্যাটসম্যানদের প্যাভিলিয়নে ফেরার মিছিল। মুমিনুল হক ৪ রান, মুশফিকুর রহিম ৭ রান, মাহমুদউল্লাহ ৪ রান এবং সাব্বির রহমান শূন্য রান করে ফিরে আসেন। পরপর এই ৫ উইকেটের পতন এক প্রান্তে দাঁড়িয়ে দেখেছেন ইমরুল কায়েস। শেষ পর্যন্ত তিনিও ইনিংসটা বড় করতে পারেননি।
রাবাদার তৃতীয় শিকার হয়ে ফিরেছেন ২৬ রান করে। এই পর্যায়ে ৬৫ রানে ৬ উইকেট হারিয়ে ফেলেছিলো বাংলাদেশ। এরপর তাইজুল ইসলামকে নিয়ে প্রথম প্রতিরোধ গড়েন লিটন দাস। ৫০ রানের জুটি করেন দুই জন। ৩৮ বলে ১২ রান করে আউট হন তাইজুল। এরপর রুবেলকে নিয়ে শুরু হয় লিটনের প্রতিরোধ। শেষ পর্যন্ত অসাধারণ ৭০ রানের ইনিংস খেলে লিটন দাস আউট হয়ে গেলে ভাঙে প্রতিরোধ। লিটন ৭৭ বলে ১৩টি চারে সাজানো ৭০ রানের ইনিংস খেলে ফেরেন।
আগের দিনই রানের পাহাড় গড়া শুরু করেছিলো দক্ষিণ আফ্রিকা। এইডেন মার্করাম ও ডিন এলগারের সেঞ্চুরির সুবাদে ৩ উইকেটে ৪২৮ রান নিয়ে প্রথম দিন শেষ করেছিলো দক্ষিণ আফ্রিকা। গতকাল সকালে বৃষ্টির কারণে খেলা শুরু হয় দেড় ঘন্টা দেরী করে। হাশিম আমলা ৮৯ ও ফাফ ডু প্লেসিস ৬২ রান নিয়ে দিন শুরু করেন। শুরু করার পর আবার বাংলাদেশের বোলারদের জন্য হতাশার পর্ব শুরু হয়।
আমলা ও ডু প্লেসিস, দুই জনই তুলে নেন সেঞ্চুরি। সবমিলিয়ে দক্ষিণ আফ্রিকার চার ব্যাটসম্যান সেঞ্চুরি করেন এই এক ইনিংসে। বাংলাদেশের বিপক্ষে এই নিয়ে চার বার এই ঘটনা ঘটলো। আমলা শেষ পর্যন্ত শুভাশিষ রায়ের তৃতীয় শিকার হয়ে ফেরেন। তার আগে ১৬৩ বলে ১৭টি চারে সাজানো ১৩২ রান করে যান এই ব্যাটসম্যান। আর ইনিংস ঘোষণার সময় ১৮১ বলে ১৩৫ রান নিয়ে অপরাজিত ছিলেন ডু প্লেসিস।
Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

ফলোঅনে পড়ে ফের ব্যাটিংয়ে বাংলাদেশ

আপডেট সময় ১২:৪১:১১ অপরাহ্ন, রবিবার, ৮ অক্টোবর ২০১৭