ঢাকা ১০:৩৪ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামায়াত-এনসিপির বক্তব্যে দেশপ্রেম নিয়ে আশাবাদী হওয়া যাচ্ছে না:পানিসম্পদ মন্ত্রী জঙ্গল সলিমপুরে পানিতে বিষ মিশিয়ে যৌথবাহিনী সদস্যদের হত্যাচেষ্টা! দেশে ১ কোটি লোকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হবে: পরিবেশমন্ত্রী তুরাবদের রক্তের বিনিময়েই দেশ ফ্যাসিবাদ মুক্ত হয়েছে: ডা. শফিকুর রহমান জনগণের স্বার্থের বিপরীতে কিছু করলে দায়ভার সরকারের ওপরই পড়বে: মান্না অস্ত্র প্রস্তুত, তবে ইরানকে ‘কিছুটা সময়’ দিচ্ছেন ট্রাম্প : মার্কিন রাষ্ট্রদূত বিএনপি মো. সাহাবুদ্দিনকে ‘সেফ এক্সিট’ দিতে চায়: আখতার প্রতিমন্ত্রী ইশরাককে ঘিরে উত্তেজনা-ধস্তাধস্তি, বিভ্রান্তি না ছড়ানোর আহ্বান গণতন্ত্র যতবারই হোঁচট খেয়েছে, ততবারই মানুষ বিএনপির ওপর আস্থা রেখেছে: ডা. জাহিদ বাস নিয়ন্ত্রণ হারিয়ে ঢুকে পড়লো কুর্মিটোলা হাসপাতাল প্রাঙ্গণে, নিহত ১

অস্ট্রেলিয়ায় বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

আকাশ জাতীয় ডেস্ক :

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) অস্ট্রেলিয়ার উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় এক বিশেষ দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৪ জানুয়ারি) সিডনির লাকেম্বা লাইব্রেরি মিলনায়তনে আয়োজিত এই অনুষ্ঠানে অস্ট্রেলিয়া বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ প্রবাসী বাংলাদেশিরা অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানটি পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হয়। দোয়া মাহফিল পরিচালনা করেন অস্ট্রেলিয়ার উলামা ফাউন্ডেশনের সমন্বয়ক ও ইসলামিক কালচার প্রোপাগেশন সেন্টারের সভাপতি মাওলানা মুহাম্মদ ফেরদৌস আলম।

অস্ট্রেলিয়া বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ হায়দার আলীর সঞ্চালনায় এবং সভাপতি এএফএম তাওহীদুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় বক্তারা বেগম খালেদা জিয়ার বর্ণাঢ্য রাজনৈতিক জীবন ও গণতন্ত্র পুনরুদ্ধারে তার ঐতিহাসিক ভূমিকার কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।

বক্তারা বলেন, একজন সাধারণ গৃহবধু থেকে দেশের অন্যতম প্রভাবশালী রাজনৈতিক নেতৃত্বে উঠে এসে বেগম খালেদা জিয়া বাংলাদেশি জাতীয়তাবাদের ভিত্তিতে দেশ পরিচালনা করেছেন। স্বৈরাচার ও ফ্যাসিবাদের বিরুদ্ধে আপসহীন সংগ্রামে তিনি ছিলেন দৃঢ়প্রতিজ্ঞ। শত নির্যাতন ও বঞ্চনার মাঝেও দেশ ও জনগণের প্রতি তার ভালোবাসা কখনো কমেনি।

আলোচনায় বক্তারা আরও বলেন, বেগম খালেদা জিয়ার ত্যাগ, সাহস ও নেতৃত্ব দেশের গণতান্ত্রিক আন্দোলনে চিরকাল অনুপ্রেরণা হয়ে থাকবে। তার জানাজায় লাখো মানুষের উপস্থিতি প্রমাণ করে তিনি কতটা জনপ্রিয় ও মানুষের হৃদয়ে প্রোথিত ছিলেন।

সভায় বক্তব্য রাখেন অস্ট্রেলিয়া বিএনপির সিনিয়র সহসভাপতি মোহাম্মদ ফেরদৌস অমি, সহসভাপতি সেলিম লকিয়ত, আশরাফুল ইসলাম, মোবারক হোসেন, শাহ আলম, সিনিয়র যুগ্ম সম্পাদক ইলিয়াস কাঞ্চন শাহীন, যুগ্ম সম্পাদক আব্দুস সামাদ শিবলু, কোষাধ্যক্ষ কেএম মনজুরুল হক আলমগীর, সাংগঠনিক সম্পাদক শফিউল আলম শফিকসহ দল ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

এ ছাড়াও উপস্থিত ছিলেন অস্ট্রেলিয়া যুবদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল ও জিয়া সাইবার ফোর্স (জেডসিএফ)-এর নেতৃবৃন্দ, শিক্ষাবিদ ড. মনিরুজ্জামানসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের প্রতিনিধিরা।

শেষে মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া মোনাজাত করা হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জামায়াত-এনসিপির বক্তব্যে দেশপ্রেম নিয়ে আশাবাদী হওয়া যাচ্ছে না:পানিসম্পদ মন্ত্রী

অস্ট্রেলিয়ায় বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

আপডেট সময় ১০:১২:৪৮ অপরাহ্ন, সোমবার, ৫ জানুয়ারী ২০২৬