ঢাকা ০২:৫১ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
তালিকায় ১ নম্বরে আমার নাম, আমি মরলে তোমরাও মরবে: ট্রাম্প সিরাজগঞ্জে নিখোঁজের দুইদিন পর যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার স্পেনে ভয়াবহ দাবানল : মৃত বেড়ে ১২, তাপপ্রবাহে বাড়ছে ইউরোপজুড়ে বিপর্যয় পাকিস্তানে পিপিপি নেতার বাড়িতে আত্মঘাতী বোমা হামলা, নিহত ১৭ রাজধানীতে গোডাউনে বিস্ফোরণ, ব্যবসায়ী নিহত বন্যাকবলিত চট্টগ্রামে জামায়াত আমির, দুর্গতদের মধ্যে ত্রাণ বিতরণ আমাকে থামাতে হলে হত্যা করতে হবে: মমতা রাজধানীর পোস্তগোলা ব্রিজে মোটরসাইকেল দুর্ঘটনায় একজন নিহত কক্সবাজারে বন্যায় ৪০টি ইউনিয়ন প্লাবিত, সর্বোচ্চ সতর্কতা জারি বিএনপি সরকার হাতে হারিকেন ধরিয়ে দিয়েছে: হাসনাত আবদুল্লাহ

তারুণ্যই এখন দেশের বড় শক্তি: পলক

অাকাশ আইসিটি ডেস্ক:

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, তরুণদের হাত ধরেই এগিয়ে যাবে বাংলাদেশ। এছাড়া তারুণ্যই এখন দেশের বড় শক্তি। শনিবার দুপুরে রাজশাহী মহানগরীর শিরোইলে ডাটাসফট সিস্টেম বাংলাদেশ লিমিটেড ও মাল্টিটেক সলিউশনের যৌথ কার্যালয়ের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, তথ্য-প্রযুক্তিতে তরুণ-তরুণীদের দক্ষ করে ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলতে কাজ করে যাচ্ছে সরকার। গত আট বছরে দেশের ইন্টারনেটের অনেক উন্নতি হয়েছে। এ সময় সারাদেশের প্রায় সাত লাখ তরুণ-তরুণীর ইন্টারনেট নির্ভর কর্মসংস্থানের ব্যবস্থা করা হয়েছে।

এছাড়া গোটা বিশ্বের মধ্যে আমরা তারুণ্যতা উপভোগ করছি। এটা ২০৪১ সাল পর্যন্ত থাকবে। আর সেই কথা মাথায় রেখেই আমরা রাজশাহীসহ সারাদেশে ২৮টি আইটি পার্ক স্থাপন করছি। সেসব আইটি পার্কে আগামী তিন বছরে আড়াই লাখ তরুণ-তরুণীকে প্রশিক্ষণ দিয়ে তাদের তথ্য-প্রযুক্তিতে দক্ষ করে গড়ে তোলা হবে। তাদের হাত ধরেই এগিয়ে যাবে বাংলাদেশ।

তিনি আরো বলেন, আজকে জাপান, আমেরিকা বয়সের সমস্যায় পড়েছে। তাদের ৫০ বছরের ওপরে গড় বয়স। অর্থাৎ বেশিরভাগ মানুষ কর্মক্ষমতা হারিয়েছে। আর বাংলাদেশ বিশ্বের একটি অন্যতম তরুণসমৃদ্ধ দেশ। এটাই হচ্ছে আমাদের সবচেয়ে বড় শক্তি। বাংলাদেশে ৩৫ বছরের নিচে জনগোষ্ঠির সংখ্যা ৮০ শতাংশ। অর্থাৎ প্রায় ১১ কোটির ওপরে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

তালিকায় ১ নম্বরে আমার নাম, আমি মরলে তোমরাও মরবে: ট্রাম্প

তারুণ্যই এখন দেশের বড় শক্তি: পলক

আপডেট সময় ০৫:৪১:৪৪ অপরাহ্ন, শনিবার, ৭ অক্টোবর ২০১৭