ঢাকা ০১:৪০ পূর্বাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

পাকিস্তানের লিগে নাম দিলেন সাকিব, বিপিএল কি খেলা হচ্ছে না?

আকাশ স্পোর্টস ডেস্ক :

বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় তারকা সাকিব আল হাসান। আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) দল পেলেও খেলা নিয়ে অনিশ্চয়তা আছে তারকা এই ক্রিকেটারের। তবে দেশের বাইরের ফ্র্যাঞ্চাইজি লিগে নিয়মিতই দেখা যাচ্ছে এই অলরাউন্ডারকে। এবার নাম দিয়েছেন পাকিস্তান সুপার লিগেও (পিএসএল)।

সম্প্রতি আবুধাবি টি-টেনে খেলেছেন সাকিব। আর সর্বশেষ লঙ্কা টি-টেনে দেখা গেছে বাংলাদেশের সাবেক এই অধিনায়ককে। দল পেলে পিএসএলেও দেখা যাবে সাকিবকে। ইতোমধ্যেই এই লিগে খেলার জন্য নাম জমা দিয়েছেন তিনি।

পিএসএল কতৃপক্ষ নিজেদের পেইজে একটি পোস্টের মাধ্যমে বিষয়টি জানিয়েছে। আগামী ১১ জানুয়ারি অনুষ্ঠিত হবে পিএসএলের ড্রাফট। সেখানে দেখা যাবে সাকিবের নামও। দল পেলে পাকিস্তানের এই লিগে খেলতে দেখা যাবে এই অলরাউন্ডারকে।

এই লিগে নাম জমা দিয়েছেন বাংলাদেশকে থেকে মুস্তাফিজুর রহমানও। সেই সঙ্গে অন্যান্য দেশেরও বেশ কয়েকজন তারকা ক্রিকেটার নাম লিখিয়েছেন। এই তালিকায় আছেন উসমান খাওয়াজা, ডেভিড উইলি, জেসন রয়, সিকান্দার রাজা, টম কারান, ডেভিড মালান।

চ্যাম্পিয়ন্স ট্রফির কারণে কিছুটা দেরিতে শুরু হবে পিএসএলের এবারের আসর। সবকিছু ঠিক থাকলে এপ্রিলের শুরু থেকে মে মাসের মাঝামাঝি অনুষ্ঠিত হবে পাকিস্তানের জনপ্রিয় এই ফ্র্যাঞ্চাইজি লিগটি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বাবা হারালেন সংগীতশিল্পী ও সুরকার পিজিত মহাজন

পাকিস্তানের লিগে নাম দিলেন সাকিব, বিপিএল কি খেলা হচ্ছে না?

আপডেট সময় ০১:৩০:২৪ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪