ঢাকা ০১:৩২ পূর্বাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

সিরিয়ায় অর্জিত বিপ্লবকে ধ্বংস করতে চায় ইসরাইল : এরদোগান

আকাশ আন্তর্জাতিক ডেস্ক :

বাশার আল-আসাদের পতনের পর সিরিয়ার সামরিক সক্ষমতা গুঁড়িয়ে দিতে তীব্র বিমান হামলা চালিয়েছে ইসরাইল। সিরিয়ায় আগ্রাসন চালিয়ে অর্জিত বিপ্লবকে ধ্বংস এবং দেশটির জনগণের আশাকে দমিয়ে রাখতে চায় ইসরাইল, এমনটাই অভিযোগ করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান।

আনাদোলুর বরাত দিয়ে মঙ্গলবার এক প্রতিবেদনে এ খবর দিয়েছে মিডলইস্ট মনিটর।

এরদোগান বলেছেন, শীঘ্রই বা পরে ইসরাইল পরিস্থিতিকে কাজে লাগিয়ে তাদের দখল করা সিরিয়ার অঞ্চলগুলো থেকে সেনা প্রত্যাহার করবে এবং এটি করতে বাধ্য হবে।

তিনি আরো বলেন, ক্রমবর্ধমান ইসরাইলি আগ্রাসন সিরিয়ার বিপ্লবকে আড়াল করার এবং এর জনগণের আশা-আকাঙ্খাকে নিভিয়ে দেওয়ার একটি প্রচেষ্টা।

তিনি বাশার আল-আসাদ সরকারের বিরুদ্ধে বিজয় নিশ্চিত করায় সিরিয়ার জনগণকে সমর্থনে তুর্কির প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।

এরদোগান জোর দিয়ে বলেছেন, তুরস্ক যেকোন পরিস্থিতিতে সিরিয়ার আঞ্চলিক অখণ্ডতা ও ঐক্য রক্ষায় দৃঢ়প্রতিজ্ঞ।

অন্যদিকে যুদ্ধ পর্যবেক্ষক সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস বলেছে, ইসরাইলের হামলায় সিরিয়ার গুরুত্বপূর্ণ সব সামরিক স্থাপনা ধ্বংস হয়েছে। যুদ্ধবিমান, যুদ্ধজাহাজ ও হেলিকপ্টার থেকে শুরু করে ট্যাংক, সাঁজোয়া যান, ক্ষেপণাস্ত্র ও ড্রোন- সব ধরনের অস্ত্র ধ্বংস করে দেয়া হয়েছে।

বাশারবিরোধী আন্দোলনের জেরে শুরু হওয়া গৃহযুদ্ধের অনেক অনেক আগে থেকেই সুন্নিপ্রধান সিরিয়ার সঙ্গে সুন্নিপ্রধান তুরস্কের ঘনিষ্ঠ সম্পর্ক। দেশটির সঙ্গে আছে দীর্ঘ সীমান্ত। তুরস্কের বাইরে একমাত্র সিরিয়াতেই আনুষ্ঠানিকভাবে তুর্কি সেনা থাকে। এখন, সিরিয়ায় তুরস্কের আপাত বিজয় কতটা সুফল দেবে—সেই প্রশ্ন থাকলো ভবিষ্যতের হাতেই।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

সিরিয়ায় অর্জিত বিপ্লবকে ধ্বংস করতে চায় ইসরাইল : এরদোগান

আপডেট সময় ০১:৪১:১৫ অপরাহ্ন, বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪