ঢাকা ০৯:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নতুন বিনিয়োগ আনতে ২৭ দেশে আন্তর্জাতিক মেলায় অংশ নেবে বাংলাদেশ মুক্তিযুদ্ধের চেতনা এই প্রজন্ম হারিয়ে ফেললে জাতি ক্ষতিগ্রস্ত হবে: স্বাস্থ্যমন্ত্রী সব মামলায় জামিন পেলেন কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী নৌপ্রধানের সৌজন্য সাক্ষাৎ স্থানীয় সরকার নির্বাচনের আইন-বিধি সংশোধন প্রস্তাব চূড়ান্ত, যাচ্ছে মন্ত্রণালয়ে বিএফটিআই হবে আন্তর্জাতিক বাণিজ্য গবেষণার জাতীয় থিংক ট্যাংক : বাণিজ্যমন্ত্রী ইতালির স্বপ্ন দেখিয়ে লিবিয়ায় নির্যাতন, মাদারীপুরে প্রতারণার শিকার অর্ধশতাধিক যুবক আবাসিক হোটেলে স্ত্রী হত্যা: স্বামীর যাবজ্জীবন দলের দুঃসময়ের ত্যাগীদের মূল্যায়নের আশ্বাস প্রধানমন্ত্রীর প্রযুক্তির সঠিক ব্যবহার শিখিয়ে শিশু-কিশোরদের ভবিষ্যতের জন্য প্রস্তুত করতে হবে : ববি হাজ্জাজ

মোহামেডানের পর আবাহনীর কাছেও হারল চ্যাম্পিয়নরা

আকাশ স্পোর্টস ডেস্ক :

দুঃস্বপ্নের এক মৌসুম কাটাচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলের বর্তমান চ্যাম্পিয়ন কিংস। লিগে জায়ান্ট মোহামেডানের কাছে হারের দুঃখ ভোলার আগেই আবাহনীর কাছেও হেরে বসেছে তারা। এর মধ্যে ফেডারেশন কাপে পুঁচকে ফর্টিসের কাছেও হারের মুখ দেখতে হয়েছে তাদের।

শুক্রবার (২০ ডিসেম্বর) কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে ঢাকা আবাহনীর কাছে ০-১ গোলে হেরে গেছে কিংস। দেশের সর্বোচ্চ লিগে এটাই আবাহনীর কাছে দলটির প্রথম হার।

চলতি মৌসুমে কোনো বিদেশি ফুটবলার ছাড়াই দল গুছিয়েছে আবাহনী। আর শেষ পর্যন্ত বিদেশি ছাড়াই বিগ বাজেটের কিংসকে ধরাশায়ী করল তারা।

কিংসের বিপক্ষে ম্যাচের দ্বিতীয় মিনিটেই জয়সূচক গোলটি পেয়ে যায় আবাহনী। মধ্যমাঠ থেকে আসা বল বক্সের ভেতরে নিয়ন্ত্রণে নেন সুমন রেজা। কিংসের ডিফেন্ডারদের মাঝ থেকে সুমন দুর্দান্তভাবে বলের দিক পরিবর্তন করে হেড নেন। যা দেখে কিংসের গোলরক্ষক মেহেদী হাসান শ্রাবণ দর্শক বনে যান। এরপর উল্লাসে মাতেন আবাহনীর সমর্থকরা।

সুমনের গোলে স্বস্তি নিয়েই বিরতিতে যায় আবাহনী। তবে কিংস যে মরণকামড় দেবে তা নিয়ে কোন সন্দেহ ছিল না। কিন্তু পেনাল্টি পেয়েও দলকে ম্যাচে ফেরানোর সুযোগ হাতছাড়া করেন কিংসের বিদেশি ফরোয়ার্ড। আবাহনী গোলকিপার মিতুল মারমা সে যাত্রায় দলকে বাঁচিয়ে দেন।

শেষ পর্যন্ত আর গোলের দেখা না পাওয়া কিংসকে তাই লিগে চার ম্যাচের মধ্যে দ্বিতীয়বার হার হজম করতে হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মোদি সরকার বিরোধী আন্দোলনে বিক্ষোভকারীদের পাশে এবার বলিউড তারকারা

মোহামেডানের পর আবাহনীর কাছেও হারল চ্যাম্পিয়নরা

আপডেট সময় ০৬:৩০:৩০ অপরাহ্ন, শুক্রবার, ২০ ডিসেম্বর ২০২৪