ঢাকা ০৪:২৫ পূর্বাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

আসাদের পতনের পরপরই বদলে গেল সিরিয়ান ফুটবলের চেহারা

আকাশ স্পোর্টস ডেস্ক :

সিরিয়ায় বাশার আল-আসাদের দুই যুগের শাসনের অবসান হয়েছে। দ্রুতগতির এক অভিযানে পুরো সিরিয়া নিজেদের করতলে নিয়ে এসেছে বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল শাম (এইচটিএস)। তাদের আক্রমণের মুখে হন্তদন্ত হয়ে পালিয়েছেন আসাদ।

স্বৈরশাসক আসাদের পতনের সিরিয়ায় এখন উৎসবের আবহ বিরাজ করছে। আর স্বৈরশাসনের শেকল থেকে মুক্তির স্বাদ আস্বাদন করেছে সিরিয়ার ফুটবলও।

আসাদ পালিয়ে যাওয়ার পরপরই জাতীয় ফুটবল দলের জার্সি এবং লোগোর রঙ পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে দেশটির ফুটবল ফেডারেশন। আসাদের আমলে জার্সি এবং লোগোতে লাল রংয়ের প্রাধান্য থাকলেও সেটি বদলে সবুজ রংকে আপন করে নিয়েছে সংস্থাটি।

সিরিয়ান ফুটবল ফেডারেশন এক ফেসবুক পোস্টের মাধ্যমে এই তথ্য নিশ্চিত করে লিখেছে, ‘জাতীয় দলের নতুন ইউনিফর্ম। দুর্নীতি, স্বজনপ্রীতি থেকে দূরে সরে সিরিয়ান ফুটবলের ইতিহাসের প্রথম ঐতিহাসিক পরিবর্তন।’

প্রতিকূল পরিবেশের মধ্য থেকেও সিরিয়ার ফুটবল বরাবরই নজর কেড়েছে। বর্তমানে তারা ফিফা র‍্যাংকিংয়ের ৯৫ নম্বরে অবস্থান করছে। এক যুগ আগে পশ্চিম এশিয়া ফুটবল ফেডারেশন ট্রফিও জয় করেছিল দেশটি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বাবা হারালেন সংগীতশিল্পী ও সুরকার পিজিত মহাজন

আসাদের পতনের পরপরই বদলে গেল সিরিয়ান ফুটবলের চেহারা

আপডেট সময় ০৫:৩০:৫৮ অপরাহ্ন, সোমবার, ৯ ডিসেম্বর ২০২৪