ঢাকা ১২:১১ পূর্বাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

জাপানে শক্তিশালী ভূমিকম্পের আঘাত

আকাশ আন্তর্জাতিক ডেস্ক :

শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে পূর্ব এশিয়ার দেশ জাপানে। রিখটার স্কেলে এই কম্পনের মাত্রা ছিল ৬ দশমিক ২। রবিবার দেশটির কোশিমা অঞ্চলে এই ভূমিকম্প আঘাত হানে। অবশ্য ভূমিকম্পের জেরে কোনও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। খবর আনাদোলু এজেন্সির।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএস জিওলজিক্যাল সার্ভে (ইউএসজিএস) এর তথ্য অনুসারে, রবিবার জাপানের কোশিমা অঞ্চলটি রিখটার স্কেলে ৬.২ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প কেঁপে ওঠে। স্থানীয় সময় রাত ৯টা ১৬ মিনিটে ভূপৃষ্ঠের ৭০.৬ কিলোমিটার (৪৩.৮ মাইল) মধ্যবর্তী গভীরতায় কেন্দ্রস্থলের নিচে ভূমিকম্পটি আঘাত হানে।

প্রাথমিক তথ্য অনুসারে, ভূমিকম্পটি সম্ভবত কেন্দ্রস্থলের কাছাকাছি অনেক লোক অনুভব করেছিল। তবে কোনও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

প্রসঙ্গত, বিশ্বের যতগুলো ভূমিকম্পপ্রবণ দেশ রয়েছে সেগুলোর মধ্যে জাপান অন্যতম। দেশটিতে প্রায় সময়ই ভূমিকম্প আঘাত হেনে থাকে। মূলত জাপান চারটি প্রধান টেকটোনিক প্লেটের ওপরে আছে এবং এই কারণে প্রতি বছর প্রায় দেড় হাজার ভূমিকম্প দেশটিতে আঘাত হেনে থাকে।

অবশ্য এসব কম্পনের বেশিরভাগই ছোটখাটো। এছাড়া উন্নত বিল্ডিং কৌশল এবং ভালোভাবে অনুশীলন করা জরুরি পদ্ধতির কারণে বড় কম্পনের পরেও জাপানে সেটির প্রভাব সাধারণত বেশ কমই থাকে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

জাপানে শক্তিশালী ভূমিকম্পের আঘাত

আপডেট সময় ১১:৪২:৫৬ পূর্বাহ্ন, সোমবার, ১৮ নভেম্বর ২০২৪