ঢাকা ০৪:০৫ পূর্বাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ

ভোটাধিকার ফিরিয়ে আনার জন্যই ছাত্র-জনতা আন্দোলন করেছে :মুজিবুর রহমান

আকাশ জাতীয় ডেস্ক :

জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান বলেছেন, বর্তমান সরকার প্রয়োজনীয় সংস্কার শেষে যৌক্তিক সময়ের মধ্যেই সংসদ নির্বাচন দিবে বলে জামায়াত বিশ্বাস করে। দেশের মানুষ যেন তাদের পছন্দের দল ও প্রার্থীকে নির্ভয়ে ভোট দিতে পারেন, এজন্যই দেশের ছাত্র-জনতা আন্দোলন করেছে, অকাতরে তাদের জীবন বিলিয়ে দিয়েছে। স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে।

শনিবার বিকেলে বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন নাটোর জেলা শাখা আয়োজিত শিক্ষক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মুজিবুর রহমান বলেন, পতিত স্বৈরাচার সরকারের সকল লোকই শিক্ষিত ছিল। কিন্তু তাদের নৈতিক শিক্ষা না থাকায় দেশের হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচারের সাথে সাথে তারা নির্বিচারে দেশের মানুষকে গুম করেছে, খুন করেছে। চরিত্রহীন মানুষ পশুর সমান। তাই শুধু শিক্ষিত নয়, দেশে নৈতিক চরিত্র সম্পন্ন মানুষ তৈরি করতে হবে। চরিত্রবান মানুষ তৈরির জন্য দেশের শিক্ষকদের ভূমিকা রাখতে হবে। শিক্ষকরা আগে নিজে ভালো করে শিক্ষা গ্রহণ করে, পরে শিক্ষার্থীদের সুন্দরভাবে সুশিক্ষা প্রদান করতে হবে।

তিনি বলেন, দেশের মানুষ জামায়াতে ইসলামীকে সুযোগ দিলে জামায়াত বাজেটে শিক্ষাখাতে সর্বোচ্চ বরাদ্দ দিবে, স্কুল-কলেজের মতো মাদরাসা শিক্ষায় সকল সুযোগ-সুবিধা দিবে এবং সকল শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণ করা হবে।

বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন নাটোর জেলা শাখার সভাপতি অধ্যক্ষ দেলোয়ার হোসেন খানের সভাপতিত্বে নাটোর জেলা পরিষদ (অনিমা চৌধুরী) মিলনায়তনে সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের সদস্য সচিব ড. ইকবাল হোসেন ভুঁইয়া, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. আব্দুল হান্নান ও ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক হাফেজ ড. আব্দুল্লাহ আল মামুন, নাটোর জেলা জামায়াতের আমির অধ্যাপক ড. মীর মো. নূরুল ইসলাম, সেক্রেটারি অধ্যাপক মো. সাদেকুর রহমান, সহকারী সেক্রেটারি অধ্যাপক আব্দুল হাকিম ও আতিকুল ইসলাম রাসেল, কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সভাপতি মোস্তাফিজুর রহমান, জামায়াত নেতা অধ্যাপক সাইদুর রহমান, শিক্ষক আফসার আলী ও প্রভাষক আলী আল মাসুদ মিলন প্রমুখ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হার্ট অ্যাটাকে হাসপাতালে ‘হাঙর নদী গ্রেনেড’-এর রইছখ্যাত বিজয়

ভোটাধিকার ফিরিয়ে আনার জন্যই ছাত্র-জনতা আন্দোলন করেছে :মুজিবুর রহমান

আপডেট সময় ১১:২৮:১৬ অপরাহ্ন, শনিবার, ১৬ নভেম্বর ২০২৪