ঢাকা ০৩:২৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

প্রশাসন ও সরকারের সঙ্গে জনগণের দূরত্ব কমাতে কাজ করব: আসিফ মাহমুদ

আকাশ জাতীয় ডেস্ক :

যুব ও ক্রীড়া এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূইয়া বলেছেন, ‘আমলাতন্ত্র সবসময় জনগণের সাথে দূরত্ব বজায় রেখে চলতো। কিন্তু তারা জনগণের সেবক হিসেবে নিয়োগ পেয়েছেন। মাঠ প্রশাসন ও সরকারের সঙ্গে জনগণের এই দূরত্ব কমিয়ে আনতে কাজ করব।’

বুধবার (১৩ নভেম্বর) বিকেলে টাঙ্গাইলে মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর কবর জিয়ারত শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

তিনি বলেন, ‘বাংলাদেশে যে কয়টি স্টেডিয়াম রয়েছে এর সবগুলোই প্রায় অকেজো। আমরা এ সকল স্টেডিয়াম সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। ইতোমধ্য বিসিবি থেকে তালিকা নেওয়া হয়েছে।’

আসিফ মাহমুদ আরও বলেন, ‘এই অঞ্চলে যে লড়াই হয়েছে সেই লড়াইয়ের পথ মওলানা ভাসানী দেখিয়ে গিয়েছেন। ২৪শে এতো রক্তের পরেও আমরা মওলানা ভাসানীর ভাষায় বলতে চাই আমাদের সংগ্রাম শেষ হয় নাই।’
এ সময় অন্তর্বর্তীকালীন সরকারের আরেক উপদেষ্টা মাহফুজ আলম উপস্থিত ছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

প্রশাসন ও সরকারের সঙ্গে জনগণের দূরত্ব কমাতে কাজ করব: আসিফ মাহমুদ

আপডেট সময় ০৯:৩১:৫৪ অপরাহ্ন, বুধবার, ১৩ নভেম্বর ২০২৪