ঢাকা ১১:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

দাঁতভাঙা জবাব পাবে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র : খামেনি

আকাশ আন্তর্জাতিক ডেস্ক :

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেছেন, মার্কিন সরকার ও ইহুদিবাদী ইসরায়েলসহ আমাদের শত্রুরা ইরান ও তার মিত্রদের বিরুদ্ধে পদক্ষেপের জন্য যা করছে সুনিশ্চিতভাবে সেসবের দাঁতভাঙ্গা জবাব পাবে।

বিশ্বের দাম্ভিক-সাম্রাজ্যবাদ-বিরোধী সংগ্রামের দিবস তথা ঐতিহাসিক ৪ নভেম্বর বা ফার্সি ১৩ অবনের প্রাক্কালে শনিবার সকালে রাজধানী তেহরানে আসা বিশ্ববিদ্যালয়ের ছাত্রসহ বিভিন্ন পর্যায়ের ছাত্রদের এক সমাবেশে এই হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি।

ইরানের সর্বোচ্চ এই নেতা বলেছেন, মার্কিন সাম্রাজ্যবাদের সঙ্গে ইরানি জাতির সংগ্রাম আমাদের প্রিয় জাতি আর দেশের ওপর মার্কিন সরকারের অবিচারপূর্ণ ও নির্লজ্জ আধিপত্যকামিতা থেকেই উদ্ভূত।

লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ ও ইয়েমেনের হুথিদের ইরান সহায়তা করে, এমন দাবি পশ্চিমাদের। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল বিষয়টি নিয়ে বরাবরই অভিযোগ দিয়ে আসছে। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের আক্রমণের পর ইসরায়েল ‘দৈত্যরূপে’ দেশটিতে প্রতিদিন হামলা চালিয়ে আসছে।

এদিকে, ফিলিস্তিনি ভূখণ্ডে হামলার প্রতিশোধ হিসেবে হিজবুল্লাহ ও হুথি ইসরায়েলে হামলা চালায়। এরমধ্যে হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধ বাধে ইসরায়েলের। এর মধ্যে ইরানও হামলা চালায় দেশটিতে। ইসরায়েলও পাল্টা হামলা চালিয়ে নিজেদের অবস্থান জানান দিচ্ছে। যুক্তরাষ্ট্রের দেওয়া অস্ত্রের মাধ্যমে ইসরায়েল হামলা করে থাকে। ফলে এ দুই মিত্র দেশকে হুমকি দেন খামেনি।

তিনি তার বক্তৃতায় ইয়েমেনের হুথি বিদ্রোহী, লেবাননের হিজবুল্লাহ ও ফিলিস্তিনি ইসলামী গোষ্ঠী হামাসসহ তেহরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলোর জোটের কথা উল্লেখ করেন।

ইসরায়েলি হামলায় নিহত ইরানি সেনাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে খামেনি বলেন, ইসরায়েলের বিরুদ্ধে তাদের সংগ্রাম কখনো ভুলে যাওয়া হবে না।

প্রসঙ্গত, গত ১ অক্টোবর তেহরানের হামলার প্রতিশোধ হিসেবে গত ২৬ অক্টোবর ইরানের সামরিক স্থাপনায় বিমান হামলা চালায় ইসরায়েল। নিজ দেশে বড় মাপের হামলার ভয়ে ইসরায়েল এখন তাদের হামলার প্রতিক্রিয়া থেকে বিরত থাকতে ইরানকে সতর্ক করছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

দাঁতভাঙা জবাব পাবে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র : খামেনি

আপডেট সময় ১১:২৯:৫৪ অপরাহ্ন, শনিবার, ২ নভেম্বর ২০২৪