ঢাকা ১০:৫৮ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

সিন্ডিকেট ভেঙে দিতে সরকারের প্রতি আহ্বান : আমির ডা. শফিকুর রহমান

আকাশ জাতীয় ডেস্ক

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণের জন্য সব ধরনের সিন্ডিকেট ভেঙে দিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

শুক্রবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আয়োজিত এক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের নবনির্বাচিত আমির নুরুল ইসলাম বুলবুলের শপথ গ্রহণ উপলক্ষে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ভিন্ন দল-মত থাকলেও জাতীয় ইস্যুতে সব রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। এই নেতা বলেন, আমরা বিচারের নামে কারও ওপর জুলুম চাই না। বৈষম্যহীন, দুর্নীতিমুক্ত ও মানবিক সমাজ গড়তে যুবকদের হাতে দেশ তুলে দিতে চাই।

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির জন্য সিন্ডিকেটকে দায়ী করে জামায়াতের আমির বলেন, সব ধরনের সিন্ডিকেট ভেঙে দিতে সরকারের প্রতি আহ্বান জানাই। এ সময় শ্রমিক আন্দোলনের নামে কেউ যাতে বাড়াবাড়ি না করে সে বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

সিন্ডিকেট ভেঙে দিতে সরকারের প্রতি আহ্বান : আমির ডা. শফিকুর রহমান

আপডেট সময় ০৩:৪০:২৫ অপরাহ্ন, শুক্রবার, ১ নভেম্বর ২০২৪