ঢাকা ১১:৩৩ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

আফগানিস্তানের বিপক্ষে খেলবেন না সাকিব : বিসিবি সভাপতি

আকাশ স্পোর্টস ডেস্ক :

আগামী মাসে সংযুক্ত আরব আমিরাত সফর করবে বাংলাদেশ। এই সফরে আফগানিস্তানের বিপক্ষে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ। সে সিরিজে সাকিব আল হাসানের খেলা বা না খেলা নিয়ে জল্পনা চলছিল বেশ কয়েকদিন ধরেই। অবশেষে বিষয়টি নিয়ে সিদ্ধান্ত জানাল বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

আসন্ন আফগানিস্তান সিরিজ খেলছেন না সাকিব আল হাসান। তার না খেলার বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির সভাপতি ফারুক আহমেদ।

এই মুহূর্তে চট্টগ্রামে অবস্থান করছেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ। অধিনায়ক ইস্যুতে নাজমুল হোসেন শান্ত’র সঙ্গে কথা আলোচনার কথা তার। সেখানেই বৃহস্পতিবার (৩১ অক্টোবর) আফগান সিরিজে সাকিবকে না পাওয়ার বিষয়টি নিশ্চিত করেন তিনি।

ভারতের বিপক্ষে টেস্ট সিরিজ চলাকালীন টেস্ট ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন সাকিব। জানিয়েছিলেন, ঘরের মাটিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্টটি খেলে এই ফরম্যাটকে বিদায় জানাতে চান। আর ক্যারিয়ারের শেষ টি-টোয়েন্টি যে খেলে ফেলেছেন সেটিও জানিয়ে দেন তিনি। একই সঙ্গে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলে ওয়ানডে ক্রিকেট থেকেও অবসরের আগাম ঘোষণা জানিয়ে রেখেছিলেন।

মিরপুরে প্রথম টেস্টের স্কোয়াডে সাকিবকে রাখাও হয়েছিল। কিন্তু তার বিরুদ্ধে আন্দোলন শুরু হওয়ায় নিরাপত্তা ইস্যুর কারণে দেশে আসতে পারেননি সাকিব। যে কারণে পরে তাকে স্কোয়াড থেকে বাদ দেয়া হয়। ফলে ঘরের মাঠে টেস্ট থেকে অবসর গ্রহণের ইচ্ছা পূরণ হয়নি তার।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

আফগানিস্তানের বিপক্ষে খেলবেন না সাকিব : বিসিবি সভাপতি

আপডেট সময় ০৪:০৫:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪