ঢাকা ০২:৫৫ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

পাকিস্তানকে হারালেই সাফের সেমিতে বাংলাদেশ

আকাশ স্পোর্টস ডেস্ক :

ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বাংলাদেশের নারী সাফ শুরু হচ্ছে আজ। নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। যেই ম্যাচে জয় পেলে আবার সেমিফাইনালের টিকিটও কাটা হয়ে যাবে বাংলাদেশের। এমন সমীকরণের ম্যাচে সন্ধ্যা ছয়টায় নেপালের দশরথ স্টেডিয়ামে মাঠে নামছে সাবিনা খাতুনের দল।

সাফে ‘এ’ গ্রুপে তিন দলের লড়াইয়ে প্রথম ম্যাচে পাকিস্তানকে ৫-২ গোলে হারিয়েছে ভারত। তাতে তিন পয়েন্ট ভারতের। ফলে আজ বাংলাদেশ পাকিস্তানকে হারালে ভারত ও বাংলাদেশ উঠে যাবে সেমিফাইনালে। তবে কোনো কারণে বাংলাদেশ ম্যাচটি হেরে বসলে ভারত-বাংলাদেশ ম্যাচের দিকে তাকিয়ে থাকতে হবে তিন দলকেই।

অবশ্য গতবার পাকিস্তানকে উড়িয়ে দিয়েছিল বাংলাদেশ। যদিও সেই পাকিস্তান আর এই পাকিস্তানে কিছুটা পার্থক্য রয়েছে। বাংলাদেশের ব্রিটিশ কোচ পিটার বাটলার তাই বাড়তি সতর্ক পাকিস্তান ম্যাচ নিয়ে, ‘আমাদের গ্রুপটা খুব কঠিন হয়েছে এবার। তাই জয়ের কথা সহজে বলতে পারছি না। প্রতিপক্ষকে আমাদের সম্মান করতেই হবে। পাকিস্তান-ভারত ম্যাচটা আমি মাঠে বসে দেখেছি। আমি মনে করি পাকিস্তানে অনেক ভালো খেলোয়াড় আছে। ৪-০ থেকে ওরা ৪-২ করেছিল এক সময়। ফিজিক্যালি, সেট-পিসে ওরা ভালো। তাই ওদেরকে হালকাভাবে নিচ্ছি না। ওদেরকে হারাতে সব সময় আমাদের প্ল্যান ‘এ’ ও ‘বি’ থাকবে।’

গোলাম রব্বানী ছোটনের চেয়ে পিটার বাটলারের খেলার ধরণ ভিন্ন। তাই একাদশ গঠনেও ভিন্নতা। অভিজ্ঞ সেন্টারব্যাক মাসুরা পারভীন, মিডফিল্ডার মারিয়া মান্ডা, উইঙ্গার সানজিদা একাদশে না থাকার সম্ভাবনা রয়েছে। শুরুতে দেখা নাও যেতে পারে। রক্ষণভাগে ভরসা রাখতে পারেন শিউলি আজিম, আফিদা খন্দকার, সামসুন্নাহার সিনিয়রের ওপর।

মাঝমাঠে মনিকা চাকমার সঙ্গে থাকবেন স্বপ্না রানী ও ঋতুপর্ণা চাকমা। অভিজ্ঞ অধিনায়ক সাবিনা খাতুন, তহুরা, সামসুন্নাহার জুনিয়র থাকার কথা ওপরে। জুনে প্রীতি ম্যাচে সাবিনাকে একাদশের বাইরে রেখে চমক দিয়েছিলেন বাটলার। সাফে এ রকম হওয়ার সুযোগ অবশ্য কম।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে সংগীত পরিচালক ইবরার টিপু

পাকিস্তানকে হারালেই সাফের সেমিতে বাংলাদেশ

আপডেট সময় ০৬:৩৮:১১ অপরাহ্ন, রবিবার, ২০ অক্টোবর ২০২৪