ঢাকা ০৪:০৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

পুতিনের পরমাণু অস্ত্র ব্যবহারের হুমকি, নড়েচড়ে বসেছে ইইউ

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক: 

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ইউক্রেনে পরমাণু অস্ত্র ব্যবহারের হুমকিকে গুরুত্বের সাথেই নিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। সংস্থাটির পররাষ্ট্রবিষয়ক প্রধান জোপেস বোরেল বিষয়টি নিশ্চিত করেছেন।

বোরেল বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, এটা ভয়ংকর সময়। রাশিয়ার আংশিক সেনা সমাবেশের নির্দেশ এবং ইউক্রেনের চার অঞ্চলে গণভোট আয়োজনের সিদ্ধান্তের পর বোরেল এসব কথা বলেন।

ইউক্রেনে খানিকটা অসুবিধায় আছে রাশিয়ার সেনাবাহিনী। বোরেল বলেন, ‘হঠাৎ করেই এই ভয়ংকর মুহূর্ত এসে গেছে, কারণ রাশিয়ার সেনাবাহিনী কোণঠাসা এবং পুতিন পরমাণু অস্ত্র ব্যবহারের হুমকি দিয়েছেন।’

চলতি সপ্তাহে এক ভাষণে পুতিন হুঁশিয়ারি দিয়েছিলেন, প্রয়োজনে ইউক্রেনে রাশিয়ার হাতে থাকা সব ধরনের অস্ত্র ব্যবহার করা হবে। আর বিষয়টির গুরুত্ব বোঝাতে তিনি বলেছেন, তিনি এ বিষয়ে মোটেও তামাশা করছেন না। মানে পরমাণু অস্ত্রের ব্যবহারেও তিনি সিরিয়াস!

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

পুতিনের পরমাণু অস্ত্র ব্যবহারের হুমকি, নড়েচড়ে বসেছে ইইউ

আপডেট সময় ০৪:২৪:৩১ অপরাহ্ন, শনিবার, ২৪ সেপ্টেম্বর ২০২২