ঢাকা ০৪:১১ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার

ক্ষমতা রক্ষায় মানুষ হত্যার উৎসবে মেতেছে সরকার: গণঅধিকার পরিষদ

আকাশ জাতীয় ডেস্ক: 

বর্তমান সরকার ক্ষমতা রক্ষার জন্য মানুষ হত্যার উৎসবে মেতে উঠেছে বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের নেতারা। জ্বালানি তেলসহ নিত্যপণ্যের দামে ঊর্ধ্বগতি এবং দলীয় নেতা-কর্মী হত্যার প্রতিবাদে মুন্সিগঞ্জে আয়োজিত বিএনপির কর্মসূচিতে গুলি চালিয়ে যুবদল কর্মী শাওন হত্যার নিন্দা ও প্রতিবাদলিপিতে এ কথা বলেছে সংগঠনটি।

শুক্রবার গণঅধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ স্বাক্ষরিত এক বিবৃতিতে গণঅধিকার পরিষদের আহ্বায়ক ড. রেজা কিবরিয়া ও সদস্য সচিব নুরুল হক নুর বলেন, ‘মুন্সিগঞ্জে রাজনৈতিক দলের শান্তিপূর্ণ, গণতান্ত্রিক কর্মসূচিতে নাগরিকদের উপর গুলি চালিয়ে মানুষ হত্যায় গণঅধিকার পরিষদ গভীর উদ্বেগের সাথে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে। সভা-সমাবেশের মতো সংবিধান স্বীকৃত শান্তিপূর্ণ কর্মসূচিতে গুলি চালিয়ে পুলিশ মানুষ হত্যা করছে। বিনা ভোটের এই কর্তৃত্ববাদী সরকার তাদের অবৈধ ক্ষমতা টিকিয়ে রাখতে মানুষ হত্যার পৈশাচিক উৎসবে মেতে উঠেছে। গণবিরোধী জনবিচ্ছিন্ন, দুর্নীতিবাজ সরকারের এসব কর্মকাণ্ড দেশকে চরম নৈরাজ্যের দিকে নিয়ে যাচ্ছে। যা দেশকে গভীর সংকটের দিকে ঠেলে দিতে পারে।’

নেতৃদ্বয় আইনশৃঙ্খলা বাহিনীর উদ্দেশে বলেন, ‘আমরা চাই ফ্যাসিবাদী সরকারের বেআইনি নির্দেশ পালন থেকে আইনশৃঙ্খলা বাহিনী বিরত থাকুক। আইনশৃঙ্খলা বাহিনী তাদের সাংবিধানিক দায়িত্ব পালন করুক।’

একই সাথে জনগণকে সম্মিলিতভাবে বর্তমান মাফিয়া সরকারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে গণআন্দোলন গড়ে তোলারও আহ্বান জানান।

বিবৃতিতে শাওনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও পরিবারের প্রতি সমবেদনা জানায় গণঅধিকার পরিষদ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পরিবার পরিকল্পনা: বাংলাদেশের সাফল্য ও আগামীর চ্যালেঞ্জ

ক্ষমতা রক্ষায় মানুষ হত্যার উৎসবে মেতেছে সরকার: গণঅধিকার পরিষদ

আপডেট সময় ১২:১৪:২৫ অপরাহ্ন, শুক্রবার, ২৩ সেপ্টেম্বর ২০২২