ঢাকা ০৫:০৪ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার

আমাদের এইভাবে যুদ্ধক্ষেত্রে অব্যাহতভাবে থাকতে হবে : আমীর খসরু

আকাশ জাতীয় ডেস্ক: 

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘এই ফ্যাসিস্ট সরকারের পতন না হওয়া পর্যন্ত আমাদের রাস্তায় থাকতে হবে। তাবিথ আউয়ালের হাত ভেঙেছে, মাথা ফেটেছে, কিন্তু যুদ্ধক্ষেত্রে ফিরে এসেছে। ওতো ঘরে বসে থাকতে পারতো, কিন্তু যুদ্ধক্ষেত্রে ফিরে এসেছে। আমাদের সকলকে এইভাবে যুদ্ধক্ষেত্রে অব্যাহতভাবে থাকতে হবে। বাংলাদেশে কোনো শক্তি নাই এর প্রতিরোধ করতে পারবে।’

আজ সোমবার বিকালে রাজধানীর মহাখালীর গাউসুল আজম জামেমসজিদ সংলগ্ন ময়দানে এক সমাবেশে তিনি এসব কথা বলেন। ঢাকা মহানগর উত্তরের গুলশান জোনের উদ্যোগে এই সমাবেশের আয়োজন করা হয়।

আমীর খসরু বলেন, ‘মানুষ সিদ্ধান্ত নিয়ে রাস্তায় নেমেছে, রাস্তা থেকে কেউ ফিরে যাবে না। আমরা কেউ ফিরে যাব না। আমরা সবাই রাস্তায় থাকবো। তাদের পরাজিত করবো।’

তিনি বলেন, ‘বাংলাদেশ কোন পথে যাবে এট ফয়সালা হবে রাজপথে। ফয়সালা প্রায় হয়ে গেছে, এটাকে ধরে রাখতে হবে। বাংলাদেশের জনগণ রায় দিয়েছে, বর্তমান স্বৈরাচারের বিরুদ্ধে রায় দিয়েছে, বাকস্বাধীনতা হরণের বিরুদ্ধে রায় দিয়েছে, দেশের মানুষের নিরাপত্তাহীনতার বিরুদ্ধে রায় দিয়েছে, দ্রব্যমূল্য বৃদ্ধির বিরুদ্ধে রায় দিয়েছে, হত্যার বিরুদ্ধে রায় দিয়েছে। আমাদের তিনজনকে হত্যা করেছেন, তারা হবে আগামী দিনের বীর।’

বিএনপির এই নেতা বলেন, ‘আমাদের এ আন্দোলন শুধু বিএনপির একার নয়, আমাদের এ আন্দোলন বাংলাদেশের ১৮ কোটি মানুষের আন্দোলন। আমাদের আন্দোলন অন্যান্য রাজনৈতিক দল সুধী সমাজ যারা এই আন্দোলনের সামিল হয়েছে তাদেরও আন্দোলন। এজন্য আগামী দিনে এই আন্দোলনের রূপরেখা ঘোষণা করা হবে। বিজয় হওয়ার পরে যে জাতীয় সরকারের ঘোষণা দেয়া হয়েছে তার মাধ্যমে আমরা বাংলাদেশের মেহনতের কাজ করব।’

বিএনপির উত্তরের আহ্বায়ক আমানউল্লাহ আমানের সভাপতিত্বে এবং সদস্য সচিব আমিনুল হকের পরিচালনায় বিএনপির নেতা আবদুস সালাম, শামসুর রহমান শিমুল বিশ্বাস, কামরুজ্জামান রতন, সরাফত আলী সপু, মোস্তাফিজুর রহমান বাবুল, সুলতানা আহমেদ, তাবিথ আউয়াল, ছাত্রদলের সাইফ মাহমুদ জুয়েল প্রমুখ বক্তব্য দেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পরিবার পরিকল্পনা: বাংলাদেশের সাফল্য ও আগামীর চ্যালেঞ্জ

আমাদের এইভাবে যুদ্ধক্ষেত্রে অব্যাহতভাবে থাকতে হবে : আমীর খসরু

আপডেট সময় ১১:৫৬:৫১ অপরাহ্ন, সোমবার, ১৯ সেপ্টেম্বর ২০২২