ঢাকা ০২:৫২ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মায়ের হাত থেকে ছিটকে ড্রেনে পড়ে শিশুর মৃত্যু তরুণদের মাদকমুক্ত রাখতে আইনের পাশাপাশি বিজ্ঞানভিত্তিক ও সমন্বিত প্রতিরোধের আহ্বান সমাজকল্যাণ মন্ত্রীর ঝিনাইদহে শিশুকে ধর্ষণ-হত্যায় যুবকের মৃত্যুদণ্ড আনোয়ার ইব্রাহিমের দেওয়া মধ্যাহ্নভোজে অংশ নিলেন তারেক রহমান উপকূলীয় দেশ হিসেবে সমুদ্র খাতে আরও মনোযোগী হতে হবে: নৌমন্ত্রী পানি সংকটে ভারত-পাকিস্তান উত্তেজনা, যুদ্ধের ইঙ্গিত খাজা আসিফের মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হলো এমপিপুত্রকে ফিলিপাইনে স্কুলে বন্দুকধারীর হামলায় নিহত ৩, আহত ৫ শেষ হলো যুক্তরাষ্ট্র-ইরান প্রথম ধাপের আলোচনা, গুরুত্বপূর্ণ অগ্রগতি নতুন কর্মসূচি ঘোষণা ১১ দলীয় জোটের

‘ভারতকে হারিয়ে প্রমাণ করেছি আমরা জিততে সক্ষম’

আকাশ স্পোর্টস ডেস্ক:

পাকিস্তানের প্রধান নির্বাচক মোহাম্মদ ওয়াসিম বলেছেন, ভারত বিলিয়ন ডলারের দল। তবে আমরা গত বছরে টি-টোয়েন্টি বিশ্বকাপের মতো এবারো এশিয়া কাপে তাদের হারিয়ে দেখিয়ে দিয়েছি। আমরা প্রমাণ করেছি বাবর আজমের নেতৃত্বাধীন এ দলটি জিততে সক্ষম।

সদ্য শেষ হওয়া এশিয়া কাপে ভারতের মতো শক্তিশালী দলকে হারিয়ে টুর্নামেন্ট থেকেই বিদায় করে দেয় পাকিস্তান। আসরে দুর্দান্ত ক্রিকেট খেলেও ফাইনালে শ্রীলংকার বিপক্ষে হেরে কঠোর সমালোচনার মুখে পড়ে যায় পাকিস্তান।

১৭ বছর পর পাকিস্তান সফরে ইংল্যান্ড ক্রিকেট দল। সফরে সাত ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে ইংলিশরা। মঙ্গলবার করাচিতে প্রথম ম্যাচের মধ্য দিয় সফরের আনুষ্ঠানিকতা শুরু হবে।

ইংল্যান্ডের বিপক্ষে দল ঘোষণার পর রোববার করাচিতে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে পাকিস্তান ক্রিকেট দলের প্রধান নির্বাচক বলেন, আমরা গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনাল এবং গত রোববার এশিয়া কাপের ফাইনাল খেলেছি। আপনারা আমাদের এই ইতিবাচক দিকগুলো দেখবেন। দুয়েকটি বাজে পারফরম্যান্সে হতাশ হওয়ার কিছু নেই।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‘মেসিকে নিয়ে লিখতে গেলে একটি পুরো বইও যথেষ্ট নয়’

‘ভারতকে হারিয়ে প্রমাণ করেছি আমরা জিততে সক্ষম’

আপডেট সময় ০৮:৫৮:৩৩ অপরাহ্ন, রবিবার, ১৮ সেপ্টেম্বর ২০২২