ঢাকা ০৬:০৪ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার

সরকারকে রক্তপাতের পথ পরিহার করতে হবে : রব

আকাশ জাতীয় ডেস্ক:

ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ স ম আবদুর রব বলেছেন, রক্তপাত ও গৃহযুদ্ধের পথ পরিহার করে জনগণের ভোটাধিকারের মাধ্যমে শান্তিপূর্ণ পথে ক্ষমতা হস্তান্তর করতে সরকারকে বাধ্য করতে হবে। বিরোধী দলের সমাবেশে সশস্ত্র হামলা ও প্রকাশ্যে গুলি করে মানুষ হত্যাসহ বল প্রয়োগ করে শান্তিপূর্ণ পথে রাজনীতি পরিচালনা করার সকল সম্ভাবনাকে সরকার বিনষ্ট করে দিচ্ছে।

আজ ১৭ সেপ্টেম্বর ‌‘শিক্ষা দিবস’ উপলক্ষে বাংলাদেশ ছাত্রলীগ আয়োজিত আলোচনা সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন রব।

জেএসডি কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন ছাত্রলীগের সভাপতি তৌফিক উজ জামান পীরাচা।
ডাকসুর সাবেক ভিপি আরও বলেন, রাজনীতিকে রক্তক্ষয়ী সংঘর্ষের দিকে ঠেলে দেয়া কোনক্রমেই সমীচীন হবে না। শান্তিপূর্ণ পথে ক্ষমতা হস্তান্তর ও রাজনীতির সম্ভাবনাকে বাতিল করে দিলে তার পরিণতি হবে ভয়াবহ। জনগণের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণাকারী সরকারকে রাষ্ট্র ক্ষমতা থেকে বিতাড়িত করার জন্য জাতিকে প্রস্তুতি নিতে হবে।

আলোচনা সভার পূর্বে ছাত্রলীগের উদ্যোগে সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে সমাবেশ, র‍্যালি ও শহীদ বেদিতে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করা হয়।

আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে ছাত্রলীগের সাবেক সভাপতি শহীদ উদ্দিন মাহমুদ স্বপন বলেন, সরকারের সশস্ত্র হামলা ও নিপীড়নসহ স্বৈরাচারী সরকারের হাত হতে জাতিকে রক্ষায় গণঅভ্যুত্থান সংঘঠনে ছাত্রসমাজকে অন্যতম ভূমিকা রাখতে হবে।

সভায় আরও বক্তব্য রাখেন সাবেক ছাত্রনেতা আব্দুল্লাহ আল তারেক ও আজম খান। ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান মুক্তার সঞ্চালনায় বক্তব্য রাখেন আদনান রাতুল, জাহিদুল ইসলাম শামীম রেজা এবং সোহেল রানা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পরিবার পরিকল্পনা: বাংলাদেশের সাফল্য ও আগামীর চ্যালেঞ্জ

সরকারকে রক্তপাতের পথ পরিহার করতে হবে : রব

আপডেট সময় ০৬:৫১:১৯ অপরাহ্ন, শনিবার, ১৭ সেপ্টেম্বর ২০২২