ঢাকা ১২:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হবিগঞ্জে ১৪৪ ধারা প্রত্যাহার বিশেষ চাহিদাসম্পন্ন ৩ জনকে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী আত্মসমর্পণের আগেই গ্রেফতার হতে পারেন শেখ হাসিনা: আইনমন্ত্রী এবার সয়াবিন তেলের সব নমুনাতেই মিলল মাইক্রোপ্লাস্টিক, ৯৫ শতাংশ চিনিতে ‘মৌলিক জ্ঞান না থাকলে কোচিংয়ে আসা উচিত নয়’:তামিম ইকবাল আপসকামিতা নয়, স্বৈরাচারকে প্রতিহত করার ইতিহাস বিএনপির: জাহিদ হোসেন পটিয়া থানার ২শ গজ সামনে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল হবিগঞ্জে হামলার ঘটনায় ১১ জনের নামে এনসিপির মামলা বর্তমান সরকারের আমলে রাষ্ট্রীয় মদদে কোনো দুর্নীতি গুম খুন হয়নি হবিগঞ্জে গিয়ে মামলা না করে আমরা ফিরব না: এমপি হাসনাত

মুখ ফসকে হৃদয়ে পাকিস্তানের কথা বেরিয়ে গেছে ফখরুল সাহেবদের : তথ্যমন্ত্রী

আকাশ জাতীয় ডেস্ক:

মুখ ফসকে হৃদয়ে পাকিস্তানের কথা বেরিয়ে গেছে ফখরুল সাহেবদের উল্লেখ করে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, “প্রকৃতপক্ষে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল সাহেব, তার নেত্রী খালেদা জিয়া ও তাদের দল যে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বে বিশ্বাস করে না, হৃদয়ে যে তারা পাকিস্তানকেই লালন করে সেটির নগ্ন বহিঃপ্রকাশ ঘটেছে তাদের মুখ ফসকে ‘পাকিস্তানই ভালো’ বক্তব্যে।”

শুক্রবার সন্ধ্যায় চট্টগ্রাম সার্কিট হাউজে সাংবাদিকরা মির্জা ফখরুলের বৃহস্পতিবারের বক্তব্য ‘পাকিস্তানই ভালো ছিল’ নিয়ে প্রশ্ন করলে মন্ত্রী এসব কথা বলেন।

ড. হাছান মাহমুদ বলেন, ‘আমরা এতদিন ধরে যে বলে আসছিলাম, মির্জা ফখরুল সাহেব, তাদের নেত্রী বেগম জিয়া এবং তার দল হৃদয়ে পাকিস্তানকেই যে লালন করে, এই বক্তব্যই তা প্রমাণ করেছে।’

তিনি বলেন, ‘আমরা অর্থনৈতিক, সামাজিক, মানব উন্নয়ন, স্বাস্থ্যসহ সমস্ত সূচকে পাকিস্তানকে ২০১৫ সালে অতিক্রম করেছি, মাথাপিছু আয়ে পাকিস্তানকে তো বটেই, ভারতকেও ছাড়িয়ে গেছি, সেই কারণে আজ পাকিস্তান আমাদের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে।’

‘পাকিস্তানের সাবেক ও বর্তমান প্রধানমন্ত্রীসহ রাজনীতিবিদরাও তা স্বীকার করে এবং জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বের প্রশংসা করে। আর মির্জা ফখরুল সাহেব গতকাল ঠাকুরগাঁও গিয়ে বললেন ‘পাকিস্তানই ভালো ছিল’! এতে তাদের অন্তরে যে পাকিস্তান সেটাই নগ্নভাবে প্রকাশ পেল।’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মুখ ফসকে হৃদয়ে পাকিস্তানের কথা বেরিয়ে গেছে ফখরুল সাহেবদের : তথ্যমন্ত্রী

আপডেট সময় ১০:৪৩:০০ অপরাহ্ন, শুক্রবার, ১৬ সেপ্টেম্বর ২০২২