ঢাকা ০৮:২৭ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্বামী-স্ত্রীর ডিভোর্স হতে পারে, প্রতিবেশী ভারতের সঙ্গে নয়:সংসদে জিএম সিরাজ ভারতে কোচিং সেন্টারে ভয়াবহ আগুন, নিহত ১৪ আমরা চাই না শিক্ষার মধ্যে কোনো বৈষম্য থাকুক: শিক্ষামন্ত্রী দেশে বর্তমানে ৬৪টি জিআই পণ্য নিবন্ধিত রয়েছে : শিল্পমন্ত্রী মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে সাড়ে ৩ মাসে বিপিসির লোকসান ১৭ হাজার কোটি টাকা : জ্বালানিমন্ত্রী অসংক্রামক রোগ প্রতিরোধে ৩৫ মন্ত্রণালয়ের সমন্বিত উদ্যোগ দুই মামলায় সাবেক এমপি মমতাজের জামিন স্থগিত ১৬ দিনে ৪ দফা ‘পুশ-ইন’ চেষ্টা: ৬৪ জনকে ফেরত পাঠাল বিজিবি শাহজালালের তৃতীয় টার্মিনালে গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে আগ্রহী সিঙ্গাপুরের এসএটিএস ক্যালকুলেটরে হিসাব কষে ১৫ শতাংশ ঘুষ নিলেন পিআইও, ভিডিও ভাইরাল

শান্ত কেন দলে? নির্বাচক বললেন, ‘বিপিএলের রেকর্ড দেখেন’

আকাশ স্পোর্টস ডেস্ক: 

এশিয়া কাপের দলে ছিলেন না। ভাবা হচ্ছিল টি-টোয়েন্টি সেট-আপ থেকে ছিটকে গেছেন নাজমুল হোসেন শান্ত।

কিন্তু অনেকটা চমক হিসেবেই টি-টোয়েন্টি বিশ্বকাপের স্কোয়াডে জায়গা পেয়েছেন তিনি।

স্বাভাবিকভাবেই তার দলে থাকা নিয়ে প্রশ্ন উঠেছে। সংবাদ সম্মেলনে এর জবাবে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু বলেছেন, বিপিএলে তার রেকর্ড দেখতে। তিনি বলেছেন, ‘আপনি শান্তর বিপিএলের রেকর্ডটা দেখেন। আমাদের ঘরোয়া যে কয়জন ক্রিকেটার আছে, তাদের মধ্যে কিন্তু ওর রেকর্ডটা খারাপ নয়। ’

‘বিপিএলে যে কয়টা সেঞ্চুরি আছে লোকাল প্লেয়ারদের, বেশি কিন্তু শান্তরই করা। সেই হিসেবে যদি চিন্তাভাবনা করেন, তাহলে কিন্তু শান্তর ঘরোয়া রেকর্ড কিন্তু খুব একটা খারাপ নয়। আন্তর্জাতিকে তো এই ফরম্যাটে আমরা সবাই স্ট্রাগল করছি। টিম ম্যানেজম্যান্টের একটা মতামত আছে, আমাদের (নির্বাচক) একটা মতামত। সবার সম্মতিক্রমেই ওকে নেওয়া। ’

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এখন অবধি ৯ ম্যাচ খেলেছেন শান্ত। ১৮.৫০ গড় ও ১০৪.২২ স্ট্রাইক রেটে ১৪৮ রান করেছেন তিনি। সব মিলিয়ে টি-টোয়েন্টিতে ৯৫ ম্যাচের মধ্যে ৮৯ ইনিংস খেলে ২ সেঞ্চুরিতে ২৩.৪০ গড় ও ১২২.১৬ স্ট্রাইক রেটে ১৮৯৬ রান করেছেন শান্ত।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জামায়াতের রাজনীতি নিষিদ্ধ চাইলেন বিএনপির সংসদ সদস্য রফিকুল ইসলাম জামাল

শান্ত কেন দলে? নির্বাচক বললেন, ‘বিপিএলের রেকর্ড দেখেন’

আপডেট সময় ০৬:১৭:১০ অপরাহ্ন, বুধবার, ১৪ সেপ্টেম্বর ২০২২