ঢাকা ১১:২৯ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শাহজালাল মাজারের দানবাক্সে ৩ দিনে মিলল ১৭ লাখ টাকা কাতারে এলএনজি প্রকল্পে বিস্ফোরণ, নিহত ১৩ রাজধানীসহ বিভিন্ন স্থানে ভূকম্পন অনুভূত অধিকার আদায়সহ নানা সংগ্রামে সংগীতের অভুতপূর্ব শক্তি রয়েছে : রিজভী রোহিঙ্গা প্রত্যাবাসনে তুরস্কের সহায়তা চায় ঢাকা সংসদকে কার্যকর করতে স্পিকারের ভূমিকার প্রশংসা করেছেন সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত ঢাকা ও তেহরানের মধ্যে সরাসরি ফ্লাইটের প্রস্তাব ইরানের চলতি জুনেই বিশ্বব্যাংক থেকে ১.৫ বিলিয়ন ডলার পাবে বাংলাদেশ অর্থনীতির গণতান্ত্রিকীকরণই নতুন বাজেটের মূল দর্শন: অর্থমন্ত্রী স্বামী-স্ত্রীর ডিভোর্স হতে পারে, প্রতিবেশী ভারতের সঙ্গে নয়:সংসদে জিএম সিরাজ

এশিয়ার সেরা হয়েও বিশ্বকাপে যেসব বাধা পেরোতে হবে লঙ্কানদের

আকাশ স্পোর্টস ডেস্ক:   

২০২২ এশিয়া কাপে রবিবার (১১ সেপ্টেম্বর) দুবাইয়ে পাকিস্তানকে হারিয়ে ১৫তম আসরের শিরোপা জিতে নেয় শ্রীলঙ্কা ক্রিকেট দল। ষষ্ঠবারের মতো এশিয়া কাপ জিতেও আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের মূলপর্বে খেলা অনিশ্চিত শ্রীলঙ্কার।

বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করার জন্য ১৬ অক্টোবর নামিবিয়ার বিপক্ষে ম্যাচ দিয়েই টি-টোয়েন্টি বিশ্বকাপ মিশন শুরু হবে লঙ্কানদের।

এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ার পর শ্রীলঙ্কার অধিনায়ক দাসুন শানাকা বলেছেন, বিশ্বকাপের মূল প্রতিযোগিতা শুরুর আগে আমরা পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়ার সুযোগ পাব। যোগ্যতা অর্জন পর্ব খেলতে হওয়ায় আমাদের জন্য ভালোই হবে। আশা করি এশিয়া কাপের ছন্দ ধরে রাখতে পারব আমরা।

তিনি আরও বলেন, গত বিশ্বকাপেও আমাদের যোগ্যতা অর্জন পর্ব খেলতে হয়েছিল। তিন চার বছর ধরে এভাবেই হচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। শেষ দুই বছর আমরা কিন্তু বেশ ভালো ক্রিকেট খেলছি। বিশ্বকাপের আগে এশিয়া কাপ জয় আমাদের কাজে লাগবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শাহজালাল মাজারের দানবাক্সে ৩ দিনে মিলল ১৭ লাখ টাকা

এশিয়ার সেরা হয়েও বিশ্বকাপে যেসব বাধা পেরোতে হবে লঙ্কানদের

আপডেট সময় ০৬:৪৮:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ সেপ্টেম্বর ২০২২