ঢাকা ০৭:৪৩ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

অনেক ক্রিকেটারকে চেনেন না, খেলাও দেখেননি শ্রীরাম

আকাশ স্পোর্টস ডেস্ক:   

এশিয়া কাপের ঠিক আগে টি-টোয়েন্টি থেকে সরিয়ে দেওয়া হয়েছিল হেড কোচ রাসেল ডমিঙ্গোকে। তার জায়গায় টেকনিক্যাল পরামর্শক হিসেবে আনা হয় শ্রীধরন শ্রীরামকে।

তিনি এশিয়া কাপে দলের সঙ্গে ছিলেন, তাতেও অবস্থা অবশ্য তেমন বদলায়নি।

সামনেই বিশ্বকাপ, এর আগে আছে ত্রিদেশীয় সিরিজও। এ উপলক্ষে সোমবার (১২ সেপ্টেম্বর) থেকে শুরু হয়েছে তিনদিনের প্রস্তুতি ক্যাম্প। কিন্তু তাতেও বৃষ্টির বাধা। বিসিবি তাই চাচ্ছে দেশের বাইরে ক্যাম্প করতে। কারণটাও স্পষ্ট, এখনও ক্রিকেটারদের ঠিকঠাক চিনতে পারেননি শ্রীরাম; তাকে সেই সুযোগ করে দেওয়া।

এ নিয়ে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) মিরপুরে সাংবাদিকদের বলেছেন, ‘যেহেতু আমাদের যে টেকনিক্যাল কনসালটেন্স যে আছে, সে অনেক প্লেয়ারকে চিনেই না। কারো খেলাও দেখিনি। কাজেই তার জন্যও সুবিধা হতো বুঝতে যে আসলে কম্বিনেশনটা কী হওয়া উচিত। কিন্তু এটাই সে পারছে না এখানে। সেজন্য এটা নিয়ে আলাপ হলো আজকে একটা সিদ্ধান্ত নিয়েছি, আমরা খুঁজছি খুব শিগগিরই অন্য কোনো জায়গায় গিয়ে প্র্যাক্টিসগুলো করতে পারি কি না। ’

বৃষ্টির বাধায় ঢাকার ক্যাম্পে পরিকল্পনার বাস্তবায়ন করা যাচ্ছে না জানিয়ে পাপন বলেছেন, ‘আমাদের এখানে তিনদিনের ক্যাম্প করার কথা ছিল আমি জানতাম। এখন যেটা দেখা যাচ্ছে, ওরা বলল ওরা করতে পারছে না। যে প্ল্যানগুলো ছিল একটাও করতে পারছে না এবং দুয়েকদিনের মধ্যে ঠিক হবে বলেও মনে হচ্ছে না। ’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

তরুণদের ক্যারিয়ার গঠনে বৈশাখী টিভির নতুন আয়োজন

অনেক ক্রিকেটারকে চেনেন না, খেলাও দেখেননি শ্রীরাম

আপডেট সময় ০৬:৪৪:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ সেপ্টেম্বর ২০২২