ঢাকা ০৬:৫৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

মাহমুদুল্লাহকে নিয়ে ধোঁয়াশা

আকাশ স্পোর্টস ডেস্ক:   

ত্রিদেশীয় সিরিজ ও টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে মিরপুরে শুরু হয়েছে তিন দিনের অনুশীলন ক্যাম্প। এই ক্যাম্প শেষে দল ঘোষণা কবে বিসিবি। এর আগে প্রশ্ন উঠেছে- দলে মাহমুদুল্লাহর নাম থাকবে কি না। তবে এই প্রশ্নের জবাবে টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন কিছুটা ধোঁয়াশা রেখে দিলেন।

টানা ব্যর্থতার পর মাহমুদুল্লাহর জাতীয় দলে থাকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। কিন্তু এত আগেই সরাসরি উত্তর দিতে চাইলেন না সুজন। তিনি বলেন, ‘টু আর্লি টু আন্সার! যেহেতু এখনও রিয়াদ ক্যাম্পে আছে… সাদা বলের ক্রিকেটে রিয়াদ এখনও আমাদের গুরুত্বপূর্ণ অংশ। এখনও চিন্তা করিনি তা না, চিন্তা আছে মাথায়। তবে এখনও সিদ্ধান্ত নেইনি। দল করার সময় সিদ্ধান্ত হবে রিয়াদ থাকবে কি থাকবে না বা রিয়াদকে আমাদের দলে প্রয়োজন আছে কি না। তবে এটুকু বলি- রিয়াদ এখনও আমাদের জন্য গুরুত্বপূর্ণ।’

মূলত অভিজ্ঞতার কারণেই স্ট্রাইক রেট কম হওয়া সত্ত্বেও রিয়াদকে বিবেচনায় রাখার ইঙ্গিত দিয়ে সুজন বলেন, ‘রিয়াদ কেন সুযোগ পাবে বা কেন সুযোগ পাবে না- এসব নিয়ে আলোচনা হওয়া ভালো। রিয়াদ যে অটোমেটিক চয়েজ না- সেটাও বলা যাবে না। আমাদের সবকিছু নিয়েই চিন্তা করতে হবে। দিনশেষে বাংলাদেশ দলের জন্য যা প্রয়োজন আমরা সেটাই করব। রিয়াদ যেহেতু এখনও এই ফরম্যাট খেলে, এখনও সে আর দশটা খেলোয়াড়ের মতোই। তার অভিজ্ঞতা আছে, তবে কার অভিজ্ঞতা আছে আর কার নেই এটার ভিত্তিতে আমরা কাউকে আলাদা করছি না। রিয়াদ আমাদের জন্য যেমন গুরুত্বপূর্ণ, রাব্বিও আমাদের জন্য তেমনই গুরুত্বপূর্ণ।’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

মাহমুদুল্লাহকে নিয়ে ধোঁয়াশা

আপডেট সময় ০৬:৩৯:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ সেপ্টেম্বর ২০২২