ঢাকা ০৪:২৫ অপরাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

৩০ মাসে বকেয়া পৌনে ২ লাখ টাকা, গয়েশ্বরের গ্যাস লাইন কাটল তিতাস

আকাশ জাতীয় ডেস্ক: 

বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের বাড়ির গ্যাস বিল ৩০ মাসের বকেয়া জমেছে প্রায় পৌনে দুই লাখ টাকা। এ কারণে তার গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড।

সোমবার রাজধানীর রায়েরবাজার এলাকায় ২২৬/১, শেরে বাংলা রোডে গয়েশ্বরের বাড়িতে অভিযান চালিয়ে সংযোগ কেটে দেওয়া হয়।

তিতাসের উপমহাব্যস্থাক নজিবুল হক সাংবাদিকদের জানান, গয়েশ্বর চন্দ্র রায়ের বাড়িতে অনুমোদিত সাতটি ডাবল বার্নার সংযোগ আছে। তিনি সর্বশেষ বিল জমা দিয়েছেন ২০২০ সালের জানুয়ারি মাসে। চলতি বছরের জুলাই পর্যন্ত ৩০ মাস কোনো বিল পরিশোধ না করলেও নিয়মিত চুলাগুলো ব্যবহার করছিলেন। তার মোট বকেয়া বিল দাঁড়িয়েছে এক লাখ ৭০ হাজার ৩৬৮ টাকা।

নজিবুল হক বলেন, বিল বকেয়া থাকায় গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। জরিমানাসহ বকেয়া পরিশোধ করলে আবার সংযোগ দেওয়া হবে।

এ বিষয়ে গয়েশ্বর চন্দ্র রায় কোনো কথা বলতে রাজি হননি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

৩০ মাসে বকেয়া পৌনে ২ লাখ টাকা, গয়েশ্বরের গ্যাস লাইন কাটল তিতাস

আপডেট সময় ১১:২২:৩৪ অপরাহ্ন, সোমবার, ১২ সেপ্টেম্বর ২০২২